চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপন্যাসের প্রচলিত ফর্ম ভাঙতে চেষ্টা করেছি: মঈন উদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
শিল্প সাহিত্য
A A

মঈন উদ্দিন, কবি ও অনুবাদক। এরআগে সাক্ষাৎকারের বই দুপুরবেলায় ঢালী আল মামুনের বাসায় এবং মানস চৌধুরীর সঙ্গে চ্যাটিংসহ প্রকাশ পেয়েছে অনুবাদের বই আর্ট অফ পোয়েট্রি (টি এস এলিয়ট), আর্ট অফ ফিকশন (হোর্হে লুইস বোর্হেস)। এবারের বইমেলায় প্রকাশ পেল নিকানোর পাররার কবিতার অনুবাদ এবং লেখকের প্রথম উপন্যাস ‘রসুন চাষের ঘটনাবলী’। বইগুলো নিয়ে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে:

এবারের বইমেলায় তো আপনার একাধিক বই?
হ্যাঁ। আমার প্রথম উপন্যাস ‘রসুন চাষের ঘটনাবলী’ এসেছে এবারের বইমেলায়। বইটির প্রকাশ করেছে বুকিশ। এর বাইরে ল্যাটিন অ্যামিরিকান কবি নিকানোর পাররার কবিতার অনুবাদ নিয়ে বই ‘চেয়ারে ভাতঘুমে ঢলে পড়া কবির চিঠি’ আসছে। এই বইটির প্রকাশক বায়ান্ন প্রকাশনী। এছাড়াও আমার নেয়া আর্টিস্ট রনি আহম্মেদের ইন্টারভিউ বই প্রকাশ করছে উড়কি প্রকাশনী।

প্রথম উপন্যাস কী নিয়ে, আর কেনই বা পাঠক এটি গ্রহণ করবেন?
‘রসুন চাষের ঘটনাবলী’ লিখতে গিয়ে আমি উপন্যাসের প্রচলিত ফর্ম ভাঙতে চেষ্টা করেছি। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাইকো-এনালাইসিসধর্মী উপন্যাস এটি। যৌনতা, মানুষে মানুষে সম্পর্ক, ক্রাইম আর ভায়োলেন্স সাইকোলজি সহ যাবতীয় বিষয় এসেছে এখানে। আর গল্প বলার ভাষা আর ফর্মেও নতুনত্ব আনার চেষ্টা করেছি আমি। এসব নতুনত্ব আছে বলেই পাঠক এটি গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।

নিকানোর পাররার অনুবাদ কেন করলেন?
নিকানোর পাররা ল্যাটিন আমেরিকার গুরুত্বপূর্ণ কবি। অ্যালেন গিন্সবার্গ থেকে শুরু করে উনার সময় কালের অনেক কবির উপরেই নিকানোর পাররার ইনফ্লুয়েন্স ছিল। পড়তে পড়তে যে কবিতাটি ভাল লেগেছে ওইটিই অনুবাদ করেছিলাম। পরে সবগুলো মিলিয়ে বই হল। বায়ান্নের স্টলে (৩৬৩ নাম্বার স্টল) বইটি পাওয়া যাবে। বইটির গায়ের দাম ১৫০ টাকা।

কিছু দিন আগে প্রিন্ট পোয়েট্রি ইন্টারভিউ সিরিজ প্রকাশিত বইয়ের তালিকায় আপনারও দুটি বই ছিলো। কেমন সাড়া পেয়েছেন?
হ্যাঁ। টি, এস এলিয়টের আর্ট অফ পোয়েট্রি আর লুইস বোর্হেসের আর্ট অফ ফিকশন নামের দুইটি বই ছাপা হয় ওই সিরিজে। ওই সিরিজে টোটাল নয়টি বই এখনো পর্যন্ত প্রকাশ হয়েছে। প্রচলিত ভাষা ভঙ্গিমা আর প্রমিত ভাষার বিপরীতে চালু বাংলায় অনুবাদ করার মাধ্যমে ওই সিরিজ একদিকে যেমন সাড়া ফেলেছিল অন্যদিকে ভাষা নিয়ে ভাবার একটা প্রসঙ্গও তৈরি করেছিল।

উপন্যাস ‘রসুন চাষের ঘটনাবলী’র পরিবেশক চন্দ্রবিন্দু, ৬০৭ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে। নিকানোর পাররার বইটি বায়ান্নের স্টলে আর রনি আহম্মেদের ইন্টারভিউ বই উড়কির স্টলে পাওয়া যাবে। প্রিন্ট পোয়েট্রির ইন্টারভিউ সিরিজের বইগুলো জনান্তিকের স্টলে বা ফেসবুক পেইজেও পাওয়া যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলাবইমেলা ২০২০মঈন উদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT