অর্থনীতি

উন্নয়নের মহাসড়কে উঠতে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট

উন্নয়নের মহাসড়কে উঠতে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাস হয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিরুত্তাপ ছাটাই প্রস্তাব আলোচনা শেষে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয় বাজেট। এর আগে বুধবার রাতে কিছু সংশোধনীসহ অর্থবিল পাস হয়েছে।

অবশ্য ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস হওয়ার অধিবেশনেও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে অর্থমন্ত্রীর ২ হাজার ৫শ ৪০ কোটি ৬৩ লাখ টাকা মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে ফ্লোর নিয়ে সমালোচনা করেন সংসদ সদস্যরা।

সংসদ সদস্যদের প্রশ্ন এবং সমালোচনার জবাব দেন অর্থমন্ত্রী। সব সমালোচনাই ব্যাংক বিষয়ে হওয়ায় অর্থমন্ত্রী বলেন: ব্যাংকের লালবাতি জ্বললে আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়। সামগ্রীক অর্থনীতি বিপর্যস্থ হবে। সরকার ব্যবসা করলে ভালো করে না, এ জন্যই সরকারকে ব্যবসা করার কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে।

অর্থনীতির ৮০ শতাংশ ব্যবসায়ী বেসরকারি খাতে পরিচালিত হয় এবং তারা ভালো করছে। গত ৮ বছরে ব্যাংকিং খাত ও মানি মার্কেটে ন্যায়নিষ্ঠভাবে কাজ করছে। মানি মার্কেট ও ব্যাংকিং খাতে সংস্কারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার সুফল আপনারা অতিসত্ত্বর দেখতে পাবেন।

মঞ্জুরি বরাদ্দ এবং ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো নির্মাণ, খাদ্যপণ্যের দাম বাড়া এবং ঈদ যাত্রায় ভোগান্তি নিয়েও কথা বলেন সংসদ সদস্যরা।

বিষয়:২০১৭-১৮ অর্থবছরের বাজেট বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…