চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নের জন্য সব শক্তি নিয়োগ করেছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

দ্রুত উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের জন্য আমরা আমাদের সব শক্তি নিয়োগ করেছি। বুধবার  সকালে প্রধানমন্ত্রীর কার্যা্লয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা কামপোস দ্য নবরেগা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

ব্রাজিলের রাষ্ট্রদূত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, বিশেষ করে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ও নেতৃত্বের প্রশংসা করলে শেখ হাসিনা এসব কথা বলেন।  প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

ব্রাজিলের বাজারে তৈরি পোষাক ছাড়াও সিরামিক ও ফার্মাসিউটিক্যালস এর সম্ভাবনাময় বাজারের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ইতোমধ্যে এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে।দুই দেশের সুসর্ম্পকের কথা তুলে ধরে রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের মধ্যে খুবই ভালো সর্ম্পক বিদ্যমান।

কৃষিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক এবং বাণিজ্য সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। জীবনের বড় একটা অংশ জেলে কাটিয়েছেন তিনি। বঙ্গবন্ধর স্বপ্ন ও আর্দশকে ভিত্তি করে তার সরকার ক্ষুধা, দারিদ্র মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দেশের বিদ্যুৎ উৎপাদনের সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপ নেয়ার ফলে আমাদের এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭২৬ মেগাওয়াট।

Reneta

এপ্রিলে আসন্ন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের পরবর্তী কনফারেন্সে ব্রাজিলের বড় একটা ডেলিগেশন আসবে বলে জানান রাষ্ট্রদূত। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন দেখে আমরা বিস্মিত।

প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার ইউনিয়ন কাউন্সিলে মহিলাদের জন্য ৩০ শতাংশ সিট সংরক্ষণ, প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের জন্য কোটা সংরক্ষণ করেছি। বিচার বিভাগ, নির্বাহী বিভাগসহ প্রতিরক্ষা সবক্ষেত্রে আজ নারীদের শক্তিশালী প্রতিনিধিত্ব রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনসংখ্যার ৫০ শতাংশ নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে ফেলে একটি দেশ সামনে এগিয়ে যেতে পারে না।

জামালপুরের ইসলামপুরে স্কুল ফিডিং কার্যক্রম দেখে অভিভূত হয়েছেন জানিয়ে রাষ্ট্রদূত এ কার্যক্রমের প্রশংসা করেন। ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাব্রাজিলের রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT