ক্রিকেট

মিরাজের ৫ শিকার, ভারত-বধের আশা

বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, খেলা চলাকালীন মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আম্পায়ার্স কলে এলবিডব্লিউ থেকে বাঁচলেও পরের ওভারে রিভিউ নিয়েও রক্ষা পাননি জয়দেব উনাদকাট। সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাজঘরে। মিরপুর টেস্টের চতুর্থ দিনে প্রথম সাফল্য বাংলাদেশ পেয়েছে দ্রুতই। পরে মেহেদী হাসান মিরাজ তুলে নেন রিশাব পান্তের উইকেট। ৯ রান করে হন এলবিডব্লিউ।

পরে মিরাজ দেখা পান পঞ্চম শিকারের। থিতু হয়ে যাওয়া আক্সার প্যাটেলকে (৩৪) বোল্ড করেন। শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা ভারত ৮৮  রানে হারিয়েছে ৭ উইকেট। ভারতের প্রয়োজন আরও ৫৭ রান আর বাংলাদেশের ৩ উইকেট। শ্রেয়াস আয়ার ১০ ও রভিচন্দ্রন অশ্বিন ৪ রানে অপরাজিত আছেন।

নাটকীয় তৃতীয় দিনের বিকেলে অসাধারণ বোলিংয়ে মিরপুর টেস্টে প্রাণ ফেরান মিরাজ। প্রথমবারের মতো ভারতকে হারানোর আশাও জাগে তাতে।  তৃতীয় দিনের  খেলা শেষে সফরকারীরা ৪ উইকেট হারিয়ে তোলে ৪৫ রান। চারটির মধ্যে মিরাজের একার শিকারই তিনটি।

পড়ন্ত বিকেলে মিরাজের তৃতীয় শিকার হন বিরাট কোহলি (১)। আউট হয়ে সাজঘরে ফেরার আগে রাগ ঝাড়েন বাংলাদেশের খেলোয়াড়দের ওপর। বেশ উত্তপ্ত দেখা যায় তাকে।

তার আগে মিরাজ ফেরান চেতেশ্বর পূজারা (৬) ও শুভমন গিলকে (৭)। প্রথম উইকেটটি নেন সাকিব আল হাসান। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ভারত অধিনায়ক লোকেশ রাহুলকে (২) আউট করেন।

বিষয়:বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…