চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্ভাবন কৌশলের প্রশিক্ষণ পেলেন তরুণ উদ্যোক্তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

দেশের অনেক তরুণ উদ্যোক্তা এখন বিভিন্ন অভিনব পরিকল্পনা নিয়ে গড়ে তুলছেন নতুন নতুন স্টার্টআপ। কিন্তু সঠিক নির্দেশনা ও প্রশিক্ষণের অভাবে এই ধরনের অনেক উদ্যোগই প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। আবার অনেক উদ্যোগ থেমে যাচ্ছে শুরু হওয়ার কিছু সময় পরেই।

তরুণ উদ্যোক্তাদের এই ব্যাপারে সাহায্য করার লক্ষ্য নিয়ে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আয়োজন করছে “স্টার্টআপ মাস্টারক্লাস” নামক একটি অনলাইন প্রোগ্রাম।

“স্টার্টআপ মাস্টারক্লাস”-এর প্রথম পর্বে বাংলালিংক-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ উদ্ভাবনের বিভিন্ন পন্থা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই পর্বে অংশগ্রহণ করে স্টার্টআপ সম্পর্কে আগ্রহী তরুণরা। বাংলালিংক আইটি ইনকিউবেটর-এ স্থান করে নেওয়া স্টার্টআপগুলির উদ্যোক্তারাও অংশ নেন এতে।

উদ্ভাবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আবদুল মুকিত আহমেদ আবিষ্কার ও উদ্ভাবনের ব্যাখ্যা দেন। তিনি বলেন, কোনো একটি সমস্যার সমাধান উদ্ঘাটনের পর তা সঠিকভাবে বাণিজ্যিকীকরণ করা গেলে সেটিকে উদ্ভাবন হিসেবে বিবেচনা করা যায়।

কোনো পণ্য, বিশেষ প্রক্রিয়া ও সামগ্রিকভাবে একটি ব্যবসার ক্ষেত্রে উদ্ভাবন কীভাবে কাজ করে তারও ব্যাখ্যা দেন আবদুল মুকিত আহমেদ। এছাড়া উদ্ভাবনী মানসিকতা গঠনের বিভিন্ন কার্যকর কৌশল যেমন ব্রেইন রাইটিং, ল্যাটারাল থিংকিং ও র‍্যানডম স্টিমুলাস সম্পর্কে ধারণা দেন তিনি।

“স্টার্টআপ মাস্টারক্লাস”-এর আরও কয়েকটি পর্ব অনুষ্ঠিত হবে সামনে। এতে অংশগ্রহণের নিয়ম ও যাবতীয় অন্যান্য তথ্য জানা যাবে বাংলালিংক-এর লিঙ্কড ইন, টুইটার ও ফেসবুক ক্যারিয়ার পেজে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT