চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বেগ জানিয়ে জাকারবার্গের কাছে সেলেনার বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

ফেসবুক বলুন কিংবা ইনস্টাগ্রাম সব ধরনের সোশ্যাল হ্যান্ডেলেই বেশ একটিভ মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। শুধু তাই নয় সেলেনার ইনস্টাগ্রামে যেমন রয়েছে প্রায় ১৯৩ মিলিয়ন ফলোয়ার, ঠিক তেমনিই তার ফেসবুকেও রয়েছে ৭৭ মিলিয়ন ফলোয়ারের বেশি!

কিন্তু তারপরেও সম্প্রতি এই গায়িকা ফেসবুকের অধীনে সমস্ত সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে বর্ণবাদ এবং ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেছেন স্বয়ং মার্ক জাকারবার্গের কাছে।

সেলেনা ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার মার্ক জাকারবার্গ এবং চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গকে একটি ব্যক্তিগত বার্তা লিখেছেন, যেখানে তিনি তার উদ্বেগও প্রকাশ করেন।

বার্তায় সেলেনা লেখেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভুল তথ্য, বর্ণবাদ এবং গোঁড়ামি ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব আন্দোলন চলছে। এসব বন্ধ করতে সহায়তা চেয়ে আপনাদের কাছে অনুরোধ। ঘৃণাত্মক বক্তৃতা, সহিংসতা এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার দিকে মনোযোগী গ্রুপ এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে দয়া করে ব্যবস্থা নিন। কেননা এটি আমাদের বর্তমান ও ভবিষ্যতকে অনেক কঠিন করে তুলছে।

এছাড়াও সেলেনা আরও যোগ করে বলেন, এটি নির্বাচনের বছর। ভোট প্রদান নিয়ে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরী কোনোভাবেই কাম্য নয়। ফ্যাক্ট-চেকিং এবং জবাবদিহিতা থাকা বাঞ্ছনীয়। আশা করছি, এ বিষয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা পাবো।

গেল সপ্তাহে ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে নিজেদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রাখার ঘোষণা দেন লিওনার্দো ডিক্যাপ্রিও সহ বহু তারকা।

Reneta

জুলাইয়ে ফেসবুকের বিরুদ্ধে বিজ্ঞাপন বয়কটের ক্যাম্পেইন শুরু করে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব দি কালারড পিপল(এনএএসিপি)। ভুয়া তথ্য, বর্ণবাদ ও উত্তেজনা ছড়ানোর মত কনটেন্টের বিরুদ্ধে ফেসবুক কোনো ব্যবস্থা না নেওয়ায় বড় বড় বিজ্ঞাপনদাতারা তাদের ডাকে সাড়া দিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনস্টাগ্রামজাকারবার্গফেসবুকলিড বিনোদনসেলেনা গোমেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT