চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তেজনা নিরসনে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলো পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাশ্মীরে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা নিরসনে জাতিসংঘের সহায়তা চেয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে সোমবার এক চিঠি দিয়ে দুই দেশের উত্তেজনা নিরসনে তার সহায়তা চেয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

চিঠিতে কোরেশী বলেছেন: ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে হুমকি দেয়ায় এ অঞ্চলের উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি।

তিনি বলেন: ভারত কোন ধরনের তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে, যা হাস্যকর। তিনি অভিযোগ করেন, স্থানীয় রাজনীতির কারণে ভারত তার দাম্ভিকতাপূর্ণ বক্তব্য পাকিস্তানের দিকে ছুঁড়ে দিচ্ছে এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করছে।

তবে ভারত কাশ্মীর সমস্যা নিরসনে তৃতীয় পক্ষের হস্তান্তর প্রত্যাখ্যান করেছে। এবং ভারত পাকিস্তানের মধ্যে সকল অমীমাংসিত বিষয় দ্বিপাক্ষিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।

Reneta

গত সপ্তাহে ভারত শাসিত জম্মু-কাশ্মীরে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনের বেশি আধাসামরিক সেনা নিহতের ঘটনা উত্তেজনার আগুন আরও উসকে দেয়। যে হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ।

পাকিস্তান এ হামলায় নিজেদের সব রকম সম্পৃক্ততা অস্বীকার করলেও ভারতের দাবি পাকিস্তানের মদদে এ হামলা হয়েছে। বদলা হিসেবে আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একঘরে করার অঙ্গীকারও করেছে দেশটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি হামলাজাতিসংঘপাকিস্তানভারতশাহ মাহমুদ কোরেশী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT