চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাল মার্চের ১৫তম দিন

শাকের আদনানশাকের আদনান
৫:২৫ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালীর গর্বের, গৌরবের মাস মার্চ। এই মাসেই ঘোষিত হয় বাঙালীর স্বাধীনতা, বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরনপণ লড়াইয়ে। স্মৃতির মনিকোঠা থেকে ১৯৭১-এর মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আই সংবাদের আয়োজন, উত্তাল মার্চের এই দিনে।

প্রচন্ড বিক্ষোভের মুখে সেনাবাহিনীর প্রায় সব জেনারেলকে সাথে নিয়ে বিকেলে কঠোর সামরিক নিরাপত্তায় ঢাকায় আসেন ইয়াহিয়া খান। ঢাকা বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্যে টিক্কা খান তাকে স্বাগত জানান। এসময় কোনো সাংবাদিক ও বাঙ্গালিকে বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হয়নি।

মুক্তিযোদ্ধা এবং রনাঙ্গন সংবাদদাতা হারুন হাবীব বলেন, বঙ্গবন্ধু ও তার দলের নেতৃবৃন্দ যারা ঐ বৈঠকে যেতেন তারা কিন্ত কখনোই আশাবাদি হতে পারেন নাই। তারা বুঝেছিলেন যে, পাকিস্তানীরা একটা চাতুরী বা চালাকি করছে।

তিনি আরো বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় পাকিস্তানের সেই চতুরতা, সেই চালাকী পাকিস্তানকে এক করতে দেয়নি। এর ফলে মুক্তিযুদ্ধকে আরো তরান্বিত করেছে।

বায়তুল মোকাররমে জনসভা করে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। সভায় আসম রব, আব্দুল কুদ্দুস মাখন, শাজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকীসহ শীর্ষ ছাত্রনেতারা বক্তৃতা করেন। তারা বলেন, দেশ চালাতে যদি কোন আইন জারি করতে হয় তা বঙ্গবন্ধুই করবেন। অবিলম্বে বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহারে প্রেসিডেন্টের প্রতি আহবান জানানো হয়।

হারুন হাবীব আরো বলেন, এক দিকে যেমন আলোচনা করছে অন্যদিকে তেমনি ছাত্র নেতৃত্ব তাদের সাথেও বঙ্গবন্ধুর প্রতিনিয়ত কথা বর্তা হচ্ছে।

Reneta

বঙ্গবন্ধু দুটি দিকই সামলাচ্ছেন এবং দুই বিষয়েই পদক্ষেপ নিচ্ছেন। বঙ্গবন্ধু সাধারণ মানুষের মনোবল চাঙ্গা রাখতেই এমন মনোভাব নিয়েছিলেন বলেও মনে করেন তিনি। আগের দিন শিল্পাচার্য্য জয়নুল আবেদিনের পাকিস্তানের খেতাব হেলালে ইমতিয়াজ বর্জনের দৃষ্টান্ত অনুসরণ করে শিল্পী বুদ্ধিজীবিরা তাদের যাবতীয় সম্মাননা বর্জন করতে শুরু করেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হয় শিল্পী সাহিত্যিক ও সাংবাদিকদের সমাবেশ।

বাঙালী অপেক্ষায় থাকে পরের দিন প্রেসিডেন্টের সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠকে কি হয় তা জানার জন্য। দিনব্যাপী সভা-শোভাযাত্রা হয় রাজধানী ঢাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্চমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT