চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাপ ছড়াচ্ছে যে ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার পথে আবাহনী ও রূপগঞ্জ ছুটছে সমানতালে। নয় ম্যাচে আট জয়ে দুই দলেরই পয়েন্ট ১৬। এবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তারা। শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার সকাল ৯টায় শুরু হবে সেরাদের দ্বৈরথ। দুই দলেরই আশা মিরপুরের ২২ গজে হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ম্যাচ।

সুপার লিগ শুরুর আগে উভয় দলের জন্যই সবচেয়ে গুরুত্ব ম্যাচ এটি। যারা জিতবে তারাই শিরোপার পথে একধাপ এগিয়ে থাকবে। যে কারণে বাড়তি উত্তাপ মিরপুরের ম্যাচকে ঘিরে।

বাংলাদেশ দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে গড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিডেট এবারও আসরের ফেবারিট। গত আসরের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জকে অবশ্য তারা বেশ সমীহ করছে। সামর্থ অনুযায়ী খেলতে না পারলে জয় পাওয়া যে কঠিন হবে, সেটি সাফ জানিয়ে দিলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। মিরপুরে প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচের আশা তার।

‘কাগজে-কলমে আমরা অনেক শক্তিশালী, তবে রুপগঞ্জ অনেক ভালো ক্রিকেট খেলছে। সুতরাং প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে আমরা অনেক ভালো দল। আমরা ম্যাচ জেতার কথা চিন্তা করতেই পারি। আমরা যদি আমাদের সামর্থ অনুযায়ী খেলতে পারি এবং সব খেলোয়াড় যদি ঠিক মতো জ্বলে ওঠে তাহলে আবাহনী অনেক শক্তিশালী দল আমি মনে করি।’

‘প্রতিদ্বন্দ্বিতা সব ম্যাচেই হচ্ছে। এক-দুটি ম্যাচ ছাড়া গত নয়টি ম্যাচের মধ্যে পাঁচ-ছয়টিতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যদিও শেষের দিকে আমরা ভালোভাবে জিতেছি তবে শেষ ম্যাচে আমরা ২২৪ রান তাড়া করতে গিয়ে কঠিন পরিস্থিতিতে ছিলাম, ১৩৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিলো আমাদের। সেখান থেকে অমি (জহুরুল ইসলাম) আর সাইফউদ্দিন দারুণ ব্যাটিং করে ম্যাচ জেতাল। সুতরাং প্রতি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জয় পাওয়া কঠিন হচ্ছে।’

জয়ের ধারায় থাকা রূপগঞ্জের আসল পরীক্ষাটাই রোববার, আবাহনীর বিপক্ষে। মাশরাফী, মিঠুন, সৌম্য, সাব্বির, রুবেল, মিরাজ, মোসাদ্দেক, সাইফউদ্দিন, অপু, শান্ত, সানজামুলদের সামনে ব্যাটে-বলে নিজেদের মেলে ধরার চ্যালেঞ্জ তাদের। দলটির ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস মনে করেন আবাহনীকে হারাতে হলে সব বিভাগেই জ্বলে উঠতে হবে তাদের।

Reneta

‘অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে। আমরা যদি গোছানো পারফরম্যান্স করতে করি, তাহলে কালকে (রোববার) একটা ভালো ম্যাচ হবে। ম্যাচের ফলাফল দিন শেষে বোঝা যাবে।’

কঠিন প্রতিপক্ষ হলেও আবাহনীকে হারিয়ে দেয়া অসম্ভব মনে করেন না নাফীস। চলতি লিগে আকাশী-নীল শিবির হেরেছে একটি ম্যাচ, সেটি প্রাইম ব্যাংকের কাছে। উদাহারণ টেনে নাফীস বলেন, ‘প্রাইম ব্যাংক তো হারিয়েছে (আবাহনীকে)। অসম্ভব না। দিন শেষে ব্যাটে বলে খেলা হবে। কাগজ-কলমে অনেক কিছুই হিসাব করতে পারি। অবশ্যই আবাহনী এমন একটা দল যাকে আপনার অবশ্যই সমীহ করে খেলতে হবে। তাদের হিসেবের বাইরে রাখতে পারবেন না। যেটা বললাম, যে-ই গোছানো পারফরম্যান্স করবে সেই টিম জিতবে।’

রোববার দশম রাউন্ডের অপর দুই ম্যাচে ফতুল্লায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানীর দল উত্তরা স্পোর্টিং ক্লাব। ১২ পয়েন্ট নিয়ে সুপার লিগ প্রায় নিশ্চিত করে ফেলেছে দোলেশ্বর।

হোম ভেন্যুতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আট পয়েন্ট নেয় শেখ জামাল অষ্টম ও পাঁচ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বিকেএসপি। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী-রূপগঞ্জঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে নেপালে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম

মে ১, ২০২৬

কারচুপির অভিযোগ মমতার, ‘বিদায়ী মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ বিজেপির

মে ১, ২০২৬

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন আলোচনার প্রস্তাব পাঠাল ইরান

মে ১, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ

মে ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT