রাজনীতি

উত্তর সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না সিদ্ধান্ত আজ

নির্বাচন

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সে বিষয়ে বিকালে সিদ্ধান্ত হবে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আজ সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পরে এ বিষয়ে দলের সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা জেনেছি আসছে ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ হবে। আমরা ওই নির্বাচনে অংশ নেব কি না সেটা এখনও ঠিক হয়নি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসবে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আলোচনা করা হবে, পরে দলের সিদ্ধান্ত জানানো হবে।’বিএনপি-ঢাকা সিটি কর্পোরেশন-কোকো

এসময় তার সঙ্গে ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, লে. কর্নেল অব. আব্দুল লতিফ, বিএনপির যুগ্ম-মহাসচিব চাপাইনবাবগঞ্জ-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপি হারুন-অর রশীদ, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটিতে দলীয় মনোয়নয়ন পাওয়া তাবিথ আউয়াল, নির্বাহী সদস্য আসিফা আশরাফি পাপিয়া, আলমগীর হোসেন, ইয়াসিন আলী, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলের নেতারা।

বিষয়:আরাফাত রহমান কোকো ঢাকা উত্তর সিটি নির্বাচন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…