অপরাধ

এবার রাজধানীতে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার

খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধের স্থান থেকে উদ্ধার করা ধারালো অস্ত্র ও রক্তের দাগ, যা হত্যাকাণ্ডের তদন্তের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ির ছাদ থেকে জামিল শেখ (৩৮) ও তার মেয়ে নুসরাতের (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের ওই বাড়ি থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, জামিল হোসেনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নুসরাতকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডের ঘটনায় জামিল হোসেনের স্ত্রী আরজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের একটি বাড়িতে জবাই করা হয় শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯)।

বিষয়:উত্তর বাড্ডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…