চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরে আতিকের বড় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

দক্ষিণের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনেও নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। প্রায় দুই লাখ ভোটে তিনি হারিয়েছেন বিএনপি প্রার্থী তাবিথ আওয়ালকে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে সবগুলো কেন্দ্রের ‍ভোট গণনা শেষে তাকে বিজয়ী বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

আতিকুল ইসলামের প্রাপ্ত ভোট ৪ লাখ ৪৭ হাজার ২১১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

কারচুপির অভিযোগ তুলে এরই মধ্যে নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি। প্রতিবাদে রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে দলটি।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ।

ঢাকা উত্তর সিটিতে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

উত্তরে মেয়র পদে ভোটে লড়েন ৬ জন প্রার্থী। তারা হলেন: আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

ট্যাগ: আওয়ামী লীগআতিকুল ইসলামঢাকা উত্তর সিটি করপোরেশনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দক্ষিণে তাপসের ‍বিপুল বিজয়

পরবর্তী

দুই সিটিতেই নৌকার জয়

পরবর্তী
বিএনপি-হরতাল-স্বাভাবিক

দুই সিটিতেই নৌকার জয়

বিএনপি-হরতাল-স্বাভাবিক

বিএনপি'র ডাকা হরতাল চলছে, জনজীবন স্বাভাবিক

সর্বশেষ

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT