চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায়ণের আয়োজনে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

বাঙালিদের বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন রবীন্দ্রনাথ। কবিগুরুর অমিয় বাণী আর সুরে বাঙালি উদ্দীপনা খুঁজে পায়। প্রতিবাদের হাতিয়ার করে সেই বাণী আর সুরকে, কবিগুরু রবীন্দ্রনাথের শিল্পানুরাগীদের সামনে গত নয় বছর ধরে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করে চলেছে সঙ্গীত সংগঠন ‘উত্তরায়ণ’।

রবীন্দ্রসংগীত চর্চা ও বিকাশের এই সংগঠনটির প্রতিষ্ঠার নবম বার্ষিকী উদযাপন হচ্ছে ২ নভেম্বর (শনিবার)। এদিন শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ গীতি আলেখ্য।

এদিন, সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিতব্য ভিন্ন ধারার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)। বিশেষ অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই।

বিষয়টি নিশ্চিত করেন উত্তরায়ণ-এর পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম। এই আয়োজন প্রসঙ্গে লিলি ইসলাম বলেন, প্রতি বছরই রবীন্দ্রনাথ ও তাঁর গানকে আমরা নানাভাবে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন সাজিয়েছি তাঁর ইউরোপ ভ্রমণের সময় রচিত গানগুলি দিয়ে। কবিগুরু অসম্ভব ভ্রমণপিপাসু মানুষ ছিলেন। শুধুই ভ্রমণ ই করতেন তা নয়, যখন যে দেশে গেছেন সে দেশ সম্পর্কে যথেষ্ট অবহিত হয়েছেন। তাঁর লেখণীতে বারবার সে দেশের সমাজ, রাজনীতি, প্রকৃতি ও মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক নানাভাবে উঠে এসেছে। আমরা এবার চেষ্টা করেছি তাঁর ইউরোপ ভ্রমণকালে রচিত ২০টি গান ও গল্প সবার সামনে তুলে ধরার। আশা করছি সবার ভালো লাগবে।

‘ইউরোপে রবীন্দ্রনাথ’ পরিকল্পনা ও পরিচালনা করেছেন লিলি ইসলাম। সংগীত পরিচালনা করেছেন হিমাদ্রী শেখর। পাঠ ও আবৃত্তিতে থাকছেন ভাস্বর বন্দোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। সংগীত পরিবেশন করবেন উত্তরায়ণের সদস্যবৃন্দ। পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরায়ণরবীন্দ্রনাথলিলি ইসলামশাহবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT