বাংলাদেশ

উত্তরাঞ্চলে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

উত্তরাঞ্চলে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

উত্তরাঞ্চলে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় একদিকে যেমন বিভিন্ন জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি প্রায় সবগুলো আঞ্চলিক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ বলছে, শিগগিরই রাস্তাগুলো সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে।

লাগাতার বন্যায় উত্তরাঞ্চলের বেশিরভাগ আঞ্চলিক মহাসড়ক ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের বন্যায় জাতীয় মহাসড়কগুলো ক্ষতি থেকে রক্ষা পেলেও জেলার অভ্যঅন্তরীণ রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ।

শুধু কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় সাড়ে ৫শ’ কিলোমিটার কাঁচা পাকা সড়ক ও ৪০ কিলোমিটার নদ-নদীর তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরাঞ্চলে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

সড়ক ও জনপথ বলছে, সঠিক সময়ে সড়ক উন্নয়নের কাজ করা না হলে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ হুমকির মুখে পড়বে।

উত্তরাঞ্চলের কিছু এলাকায় গত কয়েকদিনে পানি কমলেও কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম জেলায় পানিবন্দী হয়ে আছে প্রায় ৬ লাখ মানুষ।

বিষয়:বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…