চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্ছ্বাসের মাঝেই সালমা-রুমানাদের চোখে জল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

খবরটা শুনে হোটেল রুম থেকে বেরিয়ে আসেন সবাই। লনে দাঁড়িয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা দল। সালমা-রুমানা-সুপ্তাদের চোখে দেখা মেলে জলরাশির। আনন্দের অশ্রু!

যোগ্যতা প্রমাণ করে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ করে নিয়েছে টিম টাইগ্রেস। র‌্যাঙ্কিংয়ে আট থেকে পাঁচে আসার খবরটাও এদিনই পেয়েছে লাল-সবুজরা। হারারেতে টিম হোটেলই হয়ে ওঠে তাই উৎসবের মঞ্চ।

টাইগ্রেস পেসার জাহানারা আলম ফেসবুকে পোস্ট করেছেন একটি ভিডিও। সেখানে দেখা মিলল পুরো দলের উদযাপনের চিত্র। খুশির খবরে একে অন্যকে জড়িয়ে ধরছেন। কেউ হয়ে পড়েন আবেগপ্রবণ।

জিম্বাবুয়েতে মাঠ থেকে উদযাপনের সুযোগ হয়নি বিশ্বকাপ বাছাইপর্ব মাঝপথে বাতিল হওয়ায়। আফ্রিকার কিছু দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় শনিবার বাছাইপর্ব বাতিল করতে বাধ্য হয় আইসিসি। তিন ম্যাচের দুটিতে দাপুটে জয়ে বাছাইয়ে উতরে যাওয়ার পথেই ছিল বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে। শক্তিশালী দলর মধ্যে বাদ পড়েছে শ্রীলঙ্কা।

আগেই বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত ও স্বাগতিক নিউজিল্যান্ড। বাকি তিন দল নিশ্চিত হল র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

Reneta

বিসিবির উইমেনস উইং পরিচালনা বিভাগের কর্মকর্তা তৌহিদ মাহমুদ জানালেন, যতদ্রুত সম্ভব দেশে ফিরে আসবে দল। কয়েকদিন ছুটি কাটিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে মেয়েরা।

নতুন বছরের মার্চে নিউজিল্যান্ডে বসবে আট দলের বিশ্বআসর। যেখানে নতুন দল বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিম টাইগ্রেসনিউজিল্যান্ডবাংলাদেশরুমানা-সালমালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT