চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ আদালতের ‘দুর্নীতি’ তদন্তে প্রধান বিচারপতিকে অনুরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
আদালত
A A

উচ্চ আদালতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্তের ব্যবস্থা করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নতুন বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টে সৌজন্যে সাক্ষাতের পর মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেছি, আইন মন্ত্রণালয়-নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভা এই তিনটার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। সেই সেতুবন্ধন অটুট রাখার জন্য আমার সহযোগিতার ঘাটতি কখনোই হবে না।

আনিসুল হক সাংবাদিকদের আরো বলেন, আমি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি, প্রধান বিচারপতিকে যে সহযোগিতা, আমাদের কী করণীয় সে নির্দেশনা আমি চেয়েছি এবং সহযোগিতার কথা বলেছি। তার নির্দেশনা পেলেই যেখানে যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে নিশ্চয়ই সহযোগিতা করবো।

সুপ্রিম কোর্টে দুর্নীতি-অনিয়ম নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এটা নিয়েও কথা হয়েছে। অ্যাটর্নি জেনারেল সেদিন সংবর্ধনার সময় কথা বলেছেন। অনেক জ্যেষ্ঠ আইনজীবী সেটার সঙ্গে একমত পোষণ করেছেন। আমার বিশ্বাস যে বিচার বিভাগকে পরিচ্ছন্ন করতে আরো যেসব জায়গায় আপনার পদক্ষেপ নেওয়া উচিৎ, প্রধান বিচাপতি তা নেবেন বলে আমরা আশা করি।

আমি প্রধান বিচারপতিকে বলেছি, এই অভিযোগগুলোর তদন্ত করার প্রয়োজন আছে এবং সকলে যেহেতু এক কথা বলছে আপনি তদন্ত করবেন বলে আমার বিশ্বাস।

Reneta

গত ৪ ফ্রেব্রুয়ারি নতুন প্রধান বিচারপতির কাছে উচ্চ আদালতের কিছু ক্ষেত্রে দুর্নীতিসহ নানা অসংগতি ও অনিয়মের কথা তুলে ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, কজ লিস্টে নির্ধারিত সময়ের সঙ্গে বিচারকদের আদালতে ওঠা বা নামার কোন সংগতি নেই। এ অবস্থা চললে বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীউচ্চ আদালতপ্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT