চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ আদালতের উজ্জ্বল দৃষ্টান্ত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৩২ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

সুবর্ণচরে ভোটের রাতে নারী নির্যাতনের আসামি রুহুল আমিনকে দেয়া জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছে হাই কোর্ট। বহিষ্কৃত এই আওয়ামী লীগ নেতার মুক্তি মিলছে না। তার জামিন পাওয়ার পর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরকম একজন দাগী আসামী কিভাবে জামিন পেতে পারে তা নিয়ে সাধারণ মানুষের ভেতর উদ্বেগ ছিল, প্রশ্ন ছিল। যেহেতু বিষয়টি বিচারাধীন, সেহেতু এ নিয়ে সাধারণ মানুষ কথা বলতে পারেনি। কিন্তু সামাজিক মাধ্যম ছিল সরব। সামাজিক মাধ্যমে মানুষের ক্ষোভ ভাইরাল হয়ে ওঠে।

আসামি পক্ষের আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে শনিবার ছুটির দিনে হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারকরা খাস কামরায় বসে আগের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের মামলার আসামি রুহুল আমিনকে গত সোমবার জামিন দিয়েছিলেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ।

রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। ধর্ষণের আসামি হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। গত ৩০ ডিসেম্বর সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে রুহুল আমিনের ‘সাঙ্গোপাঙ্গরা’ স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ভোটের পর রাতে এই ধর্ষণকাণ্ডে ব্যাপক আলোচনা-সমালোচনা ওঠে দেশজুড়ে। আলোচিত এই মামলায় রুহুল আমিনসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকেই রুহুল আমিন জেলহাজতে।

ছুটির দিনে উচ্চ আদালত বসিয়ে তার জামিন প্রত্যাহার করা বাংলাদেশের আইনের ইতিহাসে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। আমরা চাই এই ধরণের জঘন্য অপরাধীর শাস্তি আইনিভাবেই সম্পন্ন হোক। আইনের ফাঁকফোকড় দিয়ে যেনো এই ধরণের আসামীরা সহজেই পার পেয়ে না যায় তা নিয়ে আমাদের সচেতন হতে হবে এবং অপরাধীর শাস্তি যেনো জনমানসে বড় দৃষ্টান্ত হয়ে থাকে। উচ্চ আদালতের আজকের জামিন প্রত্যাহারের বিষয়টি জনমনে স্বস্থিও এনেছে।

ট্যাগ: উচ্চ আদালতজামিন প্রত্যাহাররুহুল আমিনসুবর্ণচর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষকরা যখন পরাজিত

পরবর্তী

পুরান ঢাকায় কাগজের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী
লালবাগে আগুন

পুরান ঢাকায় কাগজের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রখ্যাত সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহ আর নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT