চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী রেফারির গায়ে গরম পানি ছুঁড়ল উগ্র সমর্থক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মূল রেফারিও নন, রোজানা পাজ দায়িত্বে ছিলেন সহকারী রেফারির। সহকর্মী আরেক সহকারী রেফারির দেয়া সিদ্ধান্ত পছন্দ হয়নি স্বাগতিক দর্শকদের। সেই ক্ষোভ ঝারতে মাঠে একাধিক পুরুষ থাকতেও নারী রেফারি রোজানাকেই বেছে নেয় একজন উগ্র সমর্থক। ম্যাচ পরিচালনা করার সময় তার গায়ে গরম পানি ঢেলে দিয়েছে সেই দুষ্কর্মকারী!

লজ্জার এ ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার ষষ্ঠ বিভাগ ফুটবল লিগা সানজুয়ানিয়ানে। লিগে মুখোমুখি হয়েছিল মার্কুয়েসাদো ও সেন্ট মার্টিন নামের দুই দল। রোজানা ছিলেন ম্যাচে সহকারীর দায়িত্বে।

স্বাগতিক মার্কুয়েসাদোর বিপক্ষে অপর সহকারী রেফারির একটি সিদ্ধান্ত পক্ষে না যাওয়ায় খেপে ছিলেন দলটির সমর্থকরা। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে ক্ষোভ ঝারতে রোজানার গায়ে গরম পানি ঢেলে দেয় সেই উগ্র সমর্থক। ম্যাচটি অবশ্য ১-০ গোলে জিতেছে মার্কুয়েসাদো।

Banglabid

ঘটনায় ঠিক কী হয়েছিল রোজানাই সেটা জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীদের, ‘আমি বুঝতে পারি কেউ আমার গায়ে গরম পানি মেরেছে। আমি চিৎকার করে রেফারিকে গায়ে ঠাণ্ডা পানি ঢালার জন্য অনুরোধ করতে থাকি।’

ঘটনার পরপরই রোজানাকে চিকিৎসা দেয়া হয়েছে স্থানীয় এক হাসপাতালে। দায়িত্বরত চিকিৎসক সংবাদকর্মীদের জানিয়েছেন, বেশ খারাপভাবে পুড়ে গেছে রোজানার পিঠ।

এমন ঘটনার পরও সাহস হারাচ্ছেন না রোজানা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় তার কণ্ঠে, ‘নারী কিংবা পুরুষ, যে-ই আক্রমণ করুক না কেনো, এমনটা মোটেও হওয়া উচিত ছিল না। কিন্তু আমি আশা হারাচ্ছি না। নারীদের জন্য ফুটবলে কাজ করা কঠিন, কিন্তু আমি আশা ছাড়ছি না। সব ঠিক থাকলে সামনের সপ্তাহে আবারও রেফারি হয়ে মাঠে নামবো।’

Reneta

ঘটনাটিকে লজ্জার দাবী করে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন লিগা সানজুয়ানিয়ানে সভাপতি। আর মার্কুয়েসাদোর সভাপতির হুমকি এভাবে চলতে থাকলে সমর্থকদের মাঠে ঢুকতে দেয়া হবে না, ‘আমি আমাদের সমর্থকদের কোনো সমর্থন করতে চাই না। কারণ আমি জানি এরা কেমন। তারা যদি এমন অপকর্ম করতে থাকে তাহলে কোনদিন এরা মাঠে ঢুকতে পারবে না। তারা যা করেছে আমি তাদের কোনভাবেই সমর্থন করতে পারি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টাইন ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২য় নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভে যোগ দিবে ৮৮ বাংলাদেশি

পরবর্তী

দুর্ঘটনা রোধ ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চক্রাকার বাস চালু

পরবর্তী

দুর্ঘটনা রোধ ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চক্রাকার বাস চালু

চট্টগ্রাম-কক্সবাজার-সড়ক দুর্ঘটনা-সংঘর্ষে হতাহত

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বহু হতাহত

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT