চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগান্ডায় খেলতে গিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ‘আক্কেল গুড়ুম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
পাকিস্তানি ক্রিকেটার মাঠে ব্যর্থ, মনোযোগ হারানো. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ উগান্ডা যে ক্রিকেট খেলে সেটাই জানে না অনেকে। আর সেই দেশে টি-টুয়েন্টি খেলতে গিয়ে ভালই ফেঁসেছেন ২০ পাকিস্তানি ক্রিকেটার। দেশটির রাজধানী কামপালার বিমানবন্দরে আটকা পড়ে এখন দেশে ফেরাই দায় সাঈদ আজমল, ইয়াসির হামিদের মত এককালের মাঠ কাঁপানো ক্রিকেটারদের।

উগান্ডা টি-টুয়েন্টি লিগে খেলতে কামপালার বিমানবন্দরে নেমেই আজমল-হামিদরা জানতে পারেন তাদের খেলা হচ্ছে না। কারণ, আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে লিগই বাতিল করে দিয়েছেন আয়োজকরা। দেশটিতে দুদিন অলস সময় কাটানোর পর নিজেদের পাওনা ৫০ শতাংশ টাকা চেয়ে বসলেন পকিস্তানি ক্রিকেটাররা। উত্তরে যা জানলেন তাতে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা তাদের।

‘আমরা আমাদের পাওনার অর্ধেক টাকা চেয়েছি। তখন আমাদের জানানো হল টাকা পাওয়া যাবে না। কারণ, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পিঠটান দিয়েছে। আমরা দেশে ফিরতে চাইলাম। তখন আমাদের জানানো হল আমাদের ফেরার টিকেট বাতিল করা হয়েছে, ট্রাভেল এজেন্সিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের হোটেলে চলে যেতে বলা হয়েছে।’ -দেশটির প্রধান বার্তাসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন এক পাকিস্তানি ক্রিকেটার।

বিপদে পড়ে উগান্ডার পাকিস্তান  দূতাবাসে যোগাযোগ করেন ক্রিকেটাররা। অর্থ কামাই করতে গিয়ে উল্টো আক্কেল সেলামী দিয়ে দেশে ফেরাটাকে খারাপ অভিজ্ঞতাই মানছেন সাঈদ আজমল, ‘আশাকরি শনিবার দেশে ফিরতে পারবো। কিন্তু এটা আমাদের জন্য একটা বাজে অভিজ্ঞতা হয়ে থাকল। যেখানে আমাদের টাকা কামানোর কথা ছিল, সেখানে উল্টো নিজের অর্থে দেশে ফিরতে হচ্ছে।’

নিজ দেশের ক্রিকেটারদের এভাবে হয়রানির মুখে ফেলায় বেজায় খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যাপারে আইসিসির কাছে নালিশ জানানোর হুমকিও দিয়েছে পিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানি ক্রিকেটার
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT