বাংলাদেশ

উখিয়ায় নৌকাডুবিতে নারী শিশুসহ ১৬ রোহিঙ্গার মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার সৈকতে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত শিশু ও নারীসহ ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২০ জন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ইনানী সৈকতের পাটুয়ারটেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাগর উত্তাল থাকায় বিকাল সাড়ে ৫টার দিকে রোহিঙ্গাবোঝাই নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল বলেও পুলিশ জানায়।

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে।

বিষয়:ইনানী সৈকত নৌকা ডুবি রোহিঙ্গার মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…