বিনোদন

উইল স্মিথ জানালেন নিজের সবচেয়ে ‘খারাপ’ ছবির নাম

উইল স্মিথের হাস্যোজ্জ্বল ছবি, যা তার সবচেয়ে 'খারাপ' ছবি হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উইল স্মিথের একটি হাস্যোজ্জ্বল ছবি, যা তার নিজের সবচেয়ে ‘খারাপ’ ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কমেডি, জমজমাট অ্যাকশন থ্রিলার, কিংবা ‘দ্য পারস্যুইট অফ হ্যাপিনেস’ এর মতো দর্শক কাঁদানো সিনেমা, সবখানেই হলিউড অভিনেতা উইল স্মিথের সাবলীল বিচরণ। জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি অংশ নিয়েছিলেন ‘জিকিউ: অ্যাকচুয়েল মি’-তে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে, তার অভিনীত সবচেয়ে ‘খারাপ’ এবং ‘ভালো’ ছবির নাম।

উইল স্মিথকে জিজ্ঞেস করা হয়, ‘আপনার মতে আপনার সবচেয়ে ভালো ছবি কোনটি?’ উত্তরে অভিনেতা বলেন, “সেরা ছবি যৌথভাবে ‘মেন ইন ব্ল্যাক’ এবং ‘পারস্যুইট অব হ্যাপিনেস।’ এই দুটিই পারফেক্ট সিনেমা।”

এরপর অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, ‘সবচেয়ে খারাপ ছবি?’ অভিনেতা বলেন, ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট।’

১৯৯৯ সালে ‘দ্য ম্যাট্রিক্স’ এর ‘নিও’ চরিত্রটি করার প্রস্তাব পেলেও কাহিনী বুঝতে না পারায় ওয়েস্টার্ন মুভি ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’ করার সিদ্ধান্ত নেন উইল স্মিথ। ‘নিও’ চরিত্রটি জনপ্রিয়তা পাওয়ার পরে উইল স্মিথ বলেছিলেন, এ নিয়ে কোনো আক্ষেপ নেই তার। কইমই

বিষয়:উইল স্মিথ দ্য ম্যাট্রিক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…