চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসের সেঞ্চুরিতেও আটকাল না লঙ্কার জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

স্বাগতিক শ্রীলঙ্কাকে শন উইলিয়ামসের সেঞ্চুরির উপর ভর করে বড় লক্ষ্যই ছুঁড়ে দিয়েছিল জিম্বাবুয়ে। তাতেও অবশ্য কাজের কাজ হয়নি। লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা। 

রোববার পাল্লেকেল্লেতে দিবারাত্রির ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ৯ উইকেটে ২৯৬ রান করে। জবাবে শ্রীলঙ্কা ৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।

জিম্বাবুয়েকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন তাকুডজানাসে কাইটানো এবং রেজিস চাকাভা। ১৪.৪ ওভারে এই ওপেনিং জুটি স্কোরবোর্ডে ৮০ রান তুলে ফেলেন। লেগ ব্রেক বোলার জেফরি ভানডেরসাইয়ের বলে লেগ বিফোরে কাটা পড়ে ৬৫ বলে ৭ চারের মারে ৪২ রানে কাইটানোর ইনিংস থামলে এই জুটি ভাঙে।

তিনে নামা অধিনায়ক গ্রেগ আরভিন ৯ রানের বেশি কোর্টে পারেননি, কামিন্দু মেন্ডিসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপর চাকাভাকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন উইলিয়ামস।

সাবলীল ব্যাট করতে থাকা চাকাভা ৮১ বলে ৬ চার ও এক ছক্কার মারে ৭২ রানের ইনিংস খেলার পর স্লগ সুইপ করতে গিয়ে বল তার গ্লাভসে লাগে। উইকেটরক্ষক তা ধরে ফেলার পর ডিআরএস নিশ্চিত করে বল গ্লাভসে লেগেছিল। ফলে তাকে ক্রিজ ছাড়তে হয়।

বাকি ব্যাটারদের কাছ থেকে উইলিয়ামস তেমন সুবিধা পাননি, আসা যাওয়াতেই ছিল তাদের ব্যস্ততা। ওয়েসলি মাদভিরে ২০ ও সিকান্দার রাজা করেন ১৮ রান।

Reneta

নিজের দায়িত্ব ঠিকই পালন করে সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস। অষ্টম ব্যাটার হিসেবে চামিকা করুণারত্নের বলে বোল্ড হওয়ার আগে তিনি ৮৭ বলে ৯ চার ও ২ ছক্কার মারে ঠিক ১০০ রান করেই মাঠ ছাড়েন।

শেষদিকে রিচার্ড এনগারাভা ২ বলে এক চার ও এক ছক্কার মারে ১০ রান তুললে তিনশর কাছাকাছি স্কোর পায় জিম্বাবুয়ে।

লঙ্কার হয়ে করুণারত্নে ৬৯ রান দিয়ে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান ভানডেরসাই ও নুয়ান প্রদীপ। একটি উইকেট পকেটে পুরেন কামিন্দু মেন্ডিস।

জবাব দিতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করে শ্রীলঙ্কাও। ২৪ বলে ৬ চারের মারে ২৬ রান করা কুশাল মেন্ডিস আউট হলে ৪০ রানের ওপেনিং জুটি শেষ হয়। তিনে নামা কামিন্দু মেন্ডিস ১৭ রান রানের বেশি করতে পারেননি।

এরপর পাথুম নিশঙ্কা আর দিনেশ চান্ডিমাল তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন। নিশাঙ্কা ৭১ বলে ১০ চারের মারে ৭৫ রান করে আউট হন।

এরপর দিনেশ চান্দিমাল ও চারিথ আশালঙ্কা মিলে ১২৯ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ের বেশ কাছে পৌঁছে দেন। ২৭৬ রানের মাথায় ম্যাচ সেরা চান্দিমাল আউট হওয়ার আগে ৯১ বলে ৪টি চার ও এক ছক্কায় ৭৫ রান করেন। আশালঙ্কা আউট হন ৬৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭১ রান করে।

দাসুন শানাকা ১০ এবং চামিকা করুনারত্নে ৫ রান করে অপরাজিত থেকে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন।

৫৬ রান দিয়ে ৩ উইকেট দখল করেন জিম্বাবুইয়ান বোলার এনগারাভা। একটি করে উইকেট পান মুজারাবানি ও রাজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT