ক্রিকেট

উইলিয়ামসন তাণ্ডবে নিউজিল্যান্ডের ১৭২

টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News – চ্যানেল আই নিউজ

উইলিয়ামসন ১৭ রানে থাকার সময় ক্যাচ ছেড়েছিলেন হ্যাজেলউড, ইনিংসের শেষদিকে কিউই অধিনায়ককে আউট করলেন অজি পেসারই। ততক্ষণে যা করার করে গেছেন উইলিয়ামসন, ঝড় তুলে দলকে এনে দিয়েছেন ১৭২ রানের পুঁজি।

দুবাইয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ১০ চার ও ৩ ছয়ে ৮৫ রানের ইনিংস খেলেছেন কেবল ৪৮ বলে।

রোববার শিরোপার মঞ্চে মার্টিন গাপটিল ৩৫ বলে ২৮ ও তার ওপেনিং সঙ্গী ড্যারিল মিচেল ৮ বলে ১১ রানের ইনিংস খেলে গেলে ধীরস্থির উদ্বোধনী পায় কিউইরা। প্রথম ১০ ওভারে ১ উইকেটে তুলতে পারে কেবল ৫৭ রান।

ইনিংসের শেষভাগে চাকা ঘোরান উইলিয়ামসন। গ্লেন ফিলিপসকে নিয়ে যোগ করেন ৬৮ রান, ৩৭ বলে। একটি করে চার-ছয়ে ১৭ বলে ১৮ করে যান ফিলিপস। ১৬তম ওভারে স্টার্ককে ঝড়ের মুখে ফেলে ২২ রান নেন উইলিয়ামসন।

পরের ওভারে অধিনায়ক আউট হয়ে ফিরলেও নিশাম ৭ বলে অপরাজিত ১৩ ও সেইফার্ট ৬ বলে অপরাজিত ৮ রান করে সংগ্রহ বাড়িয়ে দেন।

হ্যাজেলউড ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন। সমান ওভারে ২৬ রানে ১ উইকেট জাস্পার, ২৭ রানে উইকেটশূন্য কামিন্স। উইকেটশূন্য স্টার্কের ৪ ওভারে খরচ ৬০ রান।

বিষয়:উইলিয়ামসন টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ ফিঞ্চ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…