স্পোর্টস

উইলিয়ামসনের অনন্য রেকর্ড

উইলিয়ামসনের অনন্য রেকর্ড

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে টেস্ট খেলুড়ে নয়টি দলের সঙ্গে সেঞ্চুরি করার অনন্য এক রেকর্ড গড়লেন।

এতোদিন পর্যন্ত এ রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার। তিনি ১১৪ ইনিংসে টেস্ট খেলুড়ে প্রত্যেক দলের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, আর উইলিয়ামসন করলেন মাত্র ৯১ ইনিংসে।

সুযোগটা এসেছিল আগের ম্যাচেই, সেবার পারেননি কেন উইলিয়ামসন। নিজের ৫০তম টেস্টে আর সুযোগ হাতছাড়া করেননি। ডোনাল্ড তিরিপানোর লেংথ বলটা স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি ছাড়া করলেন। এরপর তার হেলমেট উচিয়ে ধরাটাই মনে করিয়ে দেয় অসাধারণ অনন্য রেকর্ডটি। এর আগে আরো বারোজন ব্যাটসম্যান এই রেকর্ড ছুঁলেও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে উইলিয়ামসনই প্রথম।

টেস্ট খেলুড়ে বাকি ৮ দেশের বিপক্ষে আগেই শতক করেছিলেন উইলিয়ামসন। বাকি ছিল কেবল জিম্বাবুয়ে। প্রথম টেস্টে ৯১ রানে আউট হওয়ায় সেবার আক্ষেপ নিয়ে ফিরতে হয়। তবে দ্বিতীয় টেস্টে ১৫১ বলে খেলেছেন ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলে রেকর্ড গড়েন তিনি।

বিষয়:কেন উইলিয়ামসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…