চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনদের ‘ভীত’ না হতে বলছেন ভেট্টরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সময়টা ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। ইংল্যান্ড আসরে দুর্দান্ত শুরুর পর খেই হারিয়ে ফেলেছে কিউইরা। বাজে সময়টাতে ভীত না হওয়ার জন্য অনুজদের পরামর্শ দিচ্ছেন দেশটির সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরি।

টানা ছয় ম্যাচে অপরাজিত থাকার পর সপ্তম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে হোঁচট খায় নিউজিল্যান্ড। পরে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে হেরে যায় তারা।

নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। কোনো সমীকরণ ছাড়াই শেষ চারে উঠতে ম্যাচটিতে জেতার বিকল্প নেই গত বিশ্বকাপের রানার্সআপদের। অবশ্য হেরে গেলেও সেমিতে যাওয়ার ভালো সুযোগই থাকবে তাদের। সেক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের শেষ ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে, আর রানরেটের হিসেবে চোখ রাখতে হবে কেন উইলিয়ামসনদের।

পাকিস্তান ৯ পয়েন্ট এবং বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের পাঁচ ও ছয় নম্বরে রয়েছে। তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১, রানরেটও ভালো।

আইসিসি মিডিয়ার কলাম ভেট্টরি বলেছেন, ‘আমি এখনো মনেপ্রাণে বিশ্বাস করি এই নিউজিল্যান্ড ইতিহাস তৈরি করবে এবং অনেক দূর যাবে। এই অবস্থায় দুটি হার মেনে নেয়া কষ্টকর। কিন্তু তারা দীর্ঘ সময় ধরেই দারুণ খেলে আসছে এবং দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। আমি নিশ্চিত তারা দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।’

শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে নিউজিল্যান্ডের। সেটা মনে করিয়ে দিয়ে উইলিয়ামসনদের ভীত না হওয়ার পরামর্শই দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

Reneta

‘এটি এখন কিছুটা কঠিন হয়ে গেছে। কিন্তু আমি এখনো মনে করি তারা আত্মবিশ্বাসী। এমনকি যদি প্রত্যেকটি ম্যাচের ফলাফলও প্রতিকূলে যায়, তবে নেট রানরেট তাদেরকে সেমিফাইনালে তুলে দেবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনবিশ্বকাপ-২০১৯ভেট্টরি
শেয়ারTweetPin

সর্বশেষ

হান্টা ভাইরাসে প্রতি ১০ জনে প্রাণ হারাতে পারেন ৪ জন | Hantavirus

মে ১৫, ২০২৬

পদ্মা ব্যারাজ কী, কীভাবে কাজ করবে?

মে ১৫, ২০২৬

সিরাজগঞ্জে সাড়ে ৭ কি.মি ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন নয়্যার?

মে ১৫, ২০২৬
নিহত মাছ ব্যবসায়ী বাবু শিকদার

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT