চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে ১৪ বছরের খরা কাটাতে দিলেন না হাসারাঙ্গা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

১৪ বছরের বেশি! এতটা লম্বা সময় ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ঘরের মাটিতে অপ্রতিরোধ্য শ্রীলঙ্কা। মনে হচ্ছিল কলম্বোতে খরাটা কাটতে চলেছে ক্যারিবীয়দের। ভানিডু হাসারাঙ্গার এক মারকাটারি ইনিংসে সেটা হতে দিল না লঙ্কানরা। শেষ ওভার পর্যন্ত টেনে রুদ্ধশ্বাস এক ম্যাচ জিতে নিলো এক উইকেটে।

শেষ কবে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ? রেকর্ড বলছে ২০০৫ সালের আগস্টে, ত্রিদেশীয় সিরিজে কলম্বোতেই। প্রেমাদাসা স্টেডিয়ামে ৩৩ রানের জয় পেয়েছিল ক্যারিবীয়রা। ওটাই শেষ। রেকর্ড পক্ষে এলো না, ১১৫ করে আড়ালে তাই শেই হোপ, আর ৩৯ বলে ৪২ করে হাসারাঙ্গা ম্যাচের নায়ক।

ম্যাচ যে এতটা জমবে তার ছিটেফোঁটা শেষের একঘণ্টা আগেও টের পাওয়া যায়নি। হোপের অষ্টম ওয়ানডে সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে উইন্ডিজ ২৮৯ রান তুলল ঠিকই, জবাবে দুই লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে যেভাবে শুরু করেছিলেন, হেসেখেলেই জেতার কথা লঙ্কানদের।

১০৮ বলে ওপেনিং জুটিতে ১১১ রান তোলার পর বিচ্ছিন্ন হন ফার্নান্দো ও করুনারত্নে। ৫৭ বলে ৫২ করে ফেরেন লঙ্কান দলপতি করুনারত্নে। কিছুক্ষণ বাদে ৫৫ বলে ৫০ করে ফার্নান্দো অধিনায়কের পিছু হাঁটলেও ম্যাচ ঝুঁকে ছিল স্বাগতিকদের দিকেই।

লড়াই জমে আসলে ৩৭তম ওভারের প্রথম বলে ধনঞ্জয়া ডি সিলভা ১৮ রান করে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরার পর। শ্রীলঙ্কার রান তখন ২০১। জয়ের জন্য দরকার আরও ৮৯। নামা শুরু হয়ে গেছে লেজের ব্যাটসম্যানদের।

দলীয় ২৫৩ রানের মাথায় ২২ বলে ৩২ করে শেষ স্বীকৃত ব্যাটসম্যান থিসারা পেরেরা ফিরতেই ১৪ বছরের আরাধ্য জয়ের গন্ধ পেতে শুরু করে ক্যারিবীয়রা। তখন দরকার আর মাত্র ৩ উইকেট।

Reneta

ক্যারিবীয়দের আরাধ্য জয়ে দেয়াল হাসারাঙ্গা। মূলত লেগস্পিনার হলেও প্রয়োজনে হয়ে উঠলেন ব্যাটসম্যান। অন্যপ্রান্তে বাকি সতীর্থরা একে একে ফিরে যাচ্ছেন। কিন্তু ৪ চার ও এক ছক্কায় ব্যাটসম্যান সত্ত্বাকে জাগিয়ে ১৪ বছর ধরে অক্ষত লঙ্কান দুর্গকে রাখলেন অপরাজেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসশ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT