“উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট” নামে একটি বিল পাস করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাসকৃত বিলটিতে চীনের জিনজিয়াং অঞ্চল থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
এছাড়াও এই বিলের বাধ্যবাধকতায় কোম্পানিগুলোকে প্রমাণ করতে হবে যে, চীনের জিনজিয়াং অঞ্চল থেকে আমদানি করা পণ্যগুলো ‘জোরপূর্বক শ্রম’ দ্বারা করা হয়নি।
বিবিসির জানিয়েছে, কোকাকোলা, নাইকি, অ্যাপেলসহ বড় বড় কোস্পানিগুলো যারা এই অঞ্চলে ব্যবসা করে, তারা এই বিলের সমালোচনা করেছে। যদিও একজন বাদে কংগ্রেসের এর প্রত্যেক সদস্যই আইনটিকে সর্মথন করেছে।
যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ আনলেও চীন বারবার সেই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
উইঘুরে মুসলিম নির্যাতন অব্যাহত থাকায় চীনকে শাস্তি দিতেই মূলত যুক্তরাষ্ট্র আইনটি পাস করেছে বলা ধারণা করা হচ্ছে।








