চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ‘সুপার হিরো’র মুক্তি অনিশ্চিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ন ১২, জুন ২০১৮
বিনোদন
A A

শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘সুপার হিরো’ আসন্ন ঈদকে টার্গেট করে নির্মাণ করা হয়েছিল। সবকাজ শেষ করে গেল সোমবার বিকেল ৩ টার পর ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ে। তবে ঈদের আগে ছবিটি সেন্সরে প্রদর্শন হবে কি না তা নিশ্চিত করতে পারছেন না সেন্সর বোর্ড সংশ্লিষ্টরা।

এদিকে চ্যানেল আই অনলাইনকে মঙ্গলবার একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে জানিয়েছে, ঈদে ‘সুপার হিরো’ মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা এই বিষয়ে আদালতে একটি শুনানী হবে। যার তারিখ নির্ধারণ করা হয়েছে ঈদের পর।

এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমানের চ্যানেল আই অনলাইনকে বলেন, এখন পর্যন্ত ছবিটি সেন্সরে প্রদর্শিত হয়নি। প্রদর্শিত হলে জানতে পারবে।

আজ (মঙ্গলবার) ছবিটি প্রদর্শিত হবে কি না? এমন প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঈদের আগে সেন্সর হবার সম্ভাবনা রয়েছে কি না- এই প্রশ্নের জবাবেও তিনি বলেন, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনি কোনো জটিলতা আছে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারলেন না ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান।

ঈদের আগে আজকে (মঙ্গলবার) ছাড়া কার্য দিবস রয়েছে দুইটি। এই সময়ে ‘সুপার হিরো’র সেন্সর মিলবে কি না তা অনিশ্চিত। এ বিষয়ে ছবিটির পরিচালক আশিকুর রহমান জানান, ছবিটি সেন্সরে জমা দিয়েছেন।

ঈদের আগে সেন্সর পাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঈদের শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। কোনো হালনাগাদ তথ্য পেলে জানাবো।

Reneta

এদিকে ঈদের বাকি তিন দিনের মতো। অথচ ঈদে কোন কোন ছবি মুক্তি পাবে সেটাই চূড়ান্ত নয়। এমন অবস্থাকে প্রযোজকদের জন্য ‘আত্মঘাতি’ সিদ্ধান্ত বলে মনে করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সিনেমা মুক্তি দিতে হলে আগে থেকেই সব জটিলতা কাটিয়ে পরে মুক্তির তারিখ চূড়ান্ত করতে হয়। মুক্তির তারিখ ঠিক রেখে প্রচার প্রচারণা, পোস্টারিং করে মানুষকে জানাতে হয়। অথচ তিন দিন পর ঈদ, আমাদের সিনেমায় এখনো চূড়ান্ত হয়নি। এতো তাড়াহুড়ো করে সিনেমা মুক্তির বিষয়টি আমার আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে হয়।

‘সুপার হিরো’র বিরুদ্ধে একটি অভিযোগ আসে চলচ্চিত্রের পক্ষে বিদেশে শুটিং করতে যাওয়ার সময় কোনো প্রকার অনুমতি নেওয়া হয়নি। স্ব-প্রণোদিত হয়ে নিপা এন্টার প্রাইজ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান তথ্যমন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করে। একইসাথে ঢাকাই চলচ্চিত্রের স্বার্থে ছবিটিকে সেন্সর প্রদান না করতে অনুরোধ করা হয়।

তথ্য মন্ত্রণালয়ে ছবিটির প্রযোজক তাপসী ফারুক দুঃখ প্রকাশ করে শুটিং পরবর্তী সময়ে বিষয়টি অনুমতি প্রদানের জন্য গত ১৫ মে আবেদন জানান। একই সাথে বিষয়টি অবগত না থাকায় দুঃখও প্রকাশ করেন।

আবেদন পত্রে উল্লেখ করেছেন ছবিটি আসন্ন ঈদে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেন্সর বোর্ডে ছবিটি জমা দিতে গিয়ে বিদেশে শুটিংয়ের অনুমতির বিষয়টি সম্পর্কে অবগত হন। তথ্যমন্ত্রণালয়ে হার্টবিট প্রোডাকশনের পক্ষে আবেদন পত্রে বলা হয় অস্ট্রেলিয়ায় তিনটি গান ও কিছু দৃশ্যের শুটিং করা হয়েছে।

আজ মঙ্গলবার ফের উপ সচিব শাহীন আরা বেগমের সাথে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট বিভাগে তিনি নেই বলে জানান।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, আমি শুনেছি মন্ত্রণালয় থেকে জটিলতা কাটিয়েছে ‘সুপার হিরো’ সেন্সরে জমা পড়েছে। সেন্সর বোর্ড সবকিছু দেখভাল করার পর চাইলে ‘সুপার হিরো’ মুক্তির অনুমতি দিতে পারে। বেলা ১ টা নাগাদ যখন কথা হচ্ছিল নওশাদ তখনও জানেন না সেন্সরে ছবিটি কবে প্রদর্শন হবে।

তিনি বলেন, ৩ টার পরেও ছবি প্রদর্শিত হয়। তবে সেক্ষেত্রে যারা সদস্য আছেন তারা ১০-১১ টার মধ্যে সেন্সর থেকে ফোন পান। কিন্তু ‘সুপার হিরো’র সেন্সরে প্রদর্শনের জন্য এখনও কল পাইনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশিকুর রহমানলিড বিনোদনশাকিব ও বুবলীসুপার হিরোসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ শুরু ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT