চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মানবিক গল্পে বিশালের ‘আক্ষেপ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৩, জুন ২০১৯
বিনোদন
A A

ঈদের উৎসবে বাড়তি মাত্রা যোগ করে নাটক, গান, সিনেমাসহ বিনোদনমূলক অনুষ্ঠানগুলো। টেলিভিশন কিংবা অনলাইন প্লাটফর্মে ঈদকে কেন্দ্র করে বেশির ভাগ অনুষ্ঠানই থাকে হাসি, ঠাট্টা আর ভাঁড়ামোতে পূর্ণ। কিন্তু এবারের ঈদে একটি মানবিক গল্পের নাটক নিয়ে হাজির হচ্ছেন মাকসুদুর রহমান বিশাল।

প্রত্যেক বাবা মায়ের ইচ্ছে তার সন্তান যেন তার মতো করে ভাবে, তার মতো করে চলে। তার ইচ্ছেগুলো পূরণ করে। তার দেখানো আদর্শে চলে। আক্ষেপটা তখনই আসে, যখন সন্তান নৈতিক আর অনৈতিকতার মাঝে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে দেয়। তেমনই এক গল্প নিয়ে নাটক বিশালের নাটক ‘আক্ষেপ’।

এসএস মাল্টিমিডিয়ার প্রযোজিত এই নাটকটি রচনা করেছেন তানিন রহমান। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, এফ এস নাঈম, তাসনিয়া ফারিন সহ আরো অনেকে।

Banglabid

নাটকটি সম্পর্কে নাঈম বলেন, এই সময়ে এসে এই ধরণের মানবিক গল্পের খুবই প্রয়োজন কারণ আমরা সম্পর্কগুলোর মর্ম বুঝতে ব্যর্থ হচ্ছি। নাটকটির পরিচালক বিশাল বলেন, আমি মূলত রোমান্টিক গল্পেই কাজ করি। কিন্তু মনে হলো এই সমাজের মানবিক মূল্যবোধ সৃষ্টিতে ‘আক্ষেপ’-এর মতো গল্পের খুবই প্রয়োজন। আক্ষেপ নাটকটি ঈদের অনুষ্ঠানসূচিতে এস এস মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

তরুণ নির্মাতা মাকসুদুর রহমান বিশাল এরআগে বেশকিছু কাজ দিয়ে খুব কম সময়েই নাট্য জগতে পরিচিতি পেয়েছেন। তার কাজের মধ্যে দাগ, দ্যা হিরো, তোমার জন্য এক পৃথিবী, প্রমিজ, গান বন্ধু, লাকি সেভেন ও নেটওর্য়াক এর বাহিরে নাটকগুলো নির্মাণ করে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্ষেপআবুল হায়াতএফ এস নাঈমতাসনিয়া ফারিনবিশালশর্মিলী আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাভেঞ্জার্সের সঙ্গে আমার ‘পাসওয়ার্ড’-এর তুলনা করবেন না: শাকিব খান

পরবর্তী

এ বছর আমার কয়েকটি ছবি আসতেই হবে: আইরিন

পরবর্তী

এ বছর আমার কয়েকটি ছবি আসতেই হবে: আইরিন

দিনাজপুরে এবার ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT