চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ব্যাগের ফ্যাশন

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১২:৪৪ অপরাহ্ণ ২০, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ব্যাগ

ব্যাগ

ঈদে ব্যাগের ফ্যাশন, ফ্যাশনের একটা বড় অংশ জুড়ে থাকে। আর এই ফ্যাশন বড়, ছোট সবার জন্যই। ঈদে যেমন জামা লাগে, জুতা লাগে, ম্যাচিং গয়না লাগে; তেমনি তার সাথে মানিয়ে একটা ব্যাগও লাগে। আর কেমন হতে পারে আপনার সেই ব্যাগটি!

ঈদে আপনার পোশাকের ধরনের ওপর নির্ভর করবে, কেমন ব্যাগ ব্যবহার করবেন আপনি। যেমন শাড়ির সাথে এক রকম, সালোয়ার কামিজের সাথে এক রকম, আবার যদি স্কার্ট পড়েন তার সাথে হবে আরেক রকম। এখন সাধারণত তরুণীরা পড়ছে ডাবল লেয়ার এবং ট্রিপল লেয়ারের কামিজ। আর তার সাথে চিকন ফিতার ঝুলানো ব্যাগ ব্যবহার করতে পারেন। অথবা বটুয়াও নিতে পারেন।

বটুয়া টাইপের ব্যাগ

ঈদে শাড়ি পড়লে তার সাথে মিলিয়ে ব্যাগ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি পার্টস, কাঁধে ঝুলানো ব্যাগ অথবা শক্ত হাতলওয়ালা ব্যাগও ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার ম্যাচিং, কমফোর্ট সবকিছুর সাথে মিলিয়ে যেটা আপনার ভালো লাগে। তবে খেয়াল রাখবেন সেটা যেন আপনার রুচিবোধ এবং ব্যক্তিত্বের সাথে মানানসই হয়।

ঈদে চলতি ফ্যাশনের পার্টি ব্যাগ

ঈদে তরুণীরা যদি স্কার্ট টাইপের পোশাক পড়েন, তবে তার সাথে বটুয়া নিলে ভালো লাগবে। কিংবা চিকন ফিতার ব্যাগও কাঁধে ঝুলিয়ে নিতে পারেন। রাতের প্রোগ্রামে সাধারণত জমকালো টাইপের ব্যাগ বেশি ভালো লাগে। তাই পোশাকের সাথে মিলিয়ে, নানা ধরণের পার্টি ব্যাগ ব্যবহার করতে পারেন। আজকাল আরেকটি ফ্যাশন খুব চলছে, তা হলো জুতার সাথে মিলিয়ে ব্যাগ সিলেক্ট করা। অনেক ফ্যাশন হাউজেই আপনি এটা পাবেন।

জুতার সাথে ম্যাচিং ব্যাগ

কোথায় পাবেন

দেশের নামী সব শপিং মলেই আপনি ব্যাগের ব্যাপক কালেকশন দেখতে পাবেন। যেমন বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ইষ্টার্ন মল্লিকা, রাপা প্লাজা, অরচার্ড পয়েন্ট ইত্যাদি। তবে মার্কেট ঘুরে দেখা যায়, ইষ্টার্ন প্লাজায় ব্যাগের কালেকশন তুলনামূলক বেশি। বাটা, আড়ংসহ দেশের অনেক নামকরা ফ্যাশন হাউজগুলো আজকাল ড্রেস, জুতার সাথে ম্যাচিং ব্যাগও রাখছে। তবে শুধু কালেকশন দেখলেই চলবেনা, দামটাও বিবেচনা করে দেখতে হবে। আপনার সাধ্যের মধ্যে ব্যাগ আপনি নিউমার্কেটে নিচের তোলায় ব্যাগের কালেকশন দেখলেও পেতে পারেন। এছাড়া যাদের সামর্থ্যে আরও একটু কম তারা রাস্তায় দুপাশে বিক্রি হওয়া ব্যাগের কালেকশনও দেখতে পারেন। তবে সেক্ষেত্রে মানের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে।

ঈদে ব্যাগের ফ্যাশন

সতর্কতা

  • শুধু মাত্র একটা দোকান ঘুরে ব্যাগ কিনবেন না। এতে ঠকবার সম্ভাবনা থাকে।
  • যদি লেদারের ব্যাগ হয়, তবে সেটা আসল লেদার কিনা তা যাচাই করে নিন।
  • ব্যাগের চেইন ঠিকঠাক মতো কাজ করে কিনা দেখে নিন।
  • এছাড়া ব্যাগের ফিতা, হাতল ভালো করে চেক করে নিন।
  • ব্যাগে চেম্বার কয়টি, তা ভালো করে দেখে নিন। আপনার পছন্দ মতো চেম্বার আছে কিনা, দেখুন।
  • রাস্তার দুপাশে বিক্রি হওয়া ব্যাগের মানের ব্যাপারে সতর্ক হোন অনেকবেশি, কারণ এগুলো যথেষ্ট সস্তা।
  • ব্যাগের চামড়া একটু ঘষে দেখে নিন, সেটা উঠে আসে কিনা।
  • স্মার্ট ফোন রাখার চেম্বার আছে কিনা দেখে নিন।

সর্বোপরি দাম, মান, স্থায়িত্বের ব্যাপারে সতর্ক থাকুন এবং ঈদ শপিংকে আনন্দময় করে তুলুন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাট ও আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত ২৮ জুন

পরবর্তী

ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

পরবর্তী
আবগারি শুল্ক

ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

ঈদ যাত্রা

যানজট নিরসনে পুলিশকে সহায়তা করতে হবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT