চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে পরিবার নিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানালেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
বিনোদন
A A

ঈদে মহাসমারোহে দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘গলুই’। বহুল আলোচিত এ ছবিটি নিয়ে সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশাও আকাশচুম্বী! শাকিব খান নিজেও মনে করেন, ঈদে গলুই-তে মেতে থাকবেন দর্শক।

তাই  দর্শকের ঈদের সময় শুধু একা নয়, পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানালেন ঢাকাই ছবির এই কিং খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব তার ইনস্টাগ্রাম ও ফেসবুক ফ্যান পেজে পরিবার নিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানিয়ে পোস্ট দেন।

শাকিব খান লেখেন, ‘বিশ্বায়ন আর প্রযুক্তির প্রভাবে অনেকটাই বিলুপ্তির পথে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি। ফলে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছে। আমি মনে করি, শেকড়কে না জানলে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন অসম্ভব। এ জন্যই বোধ হয় বিজ্ঞজনেরা বলেন, ‘সংস্কৃতি হচ্ছে জীবনের দর্পণ। সংস্কৃতি প্রতিটি ব্যক্তি, জাতি ও দেশের প্রকৃত পরিচয় বহন করে।’

‘গলুই’ এর প্রসঙ্গ টেনে শাকিব লেখেন, ঈদে মুক্তি পেতে যাওয়া আমার নতুন সিনেমা ‘গলুই’-তে শেকড়ের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হারিয়ে যেতে বসা লোক ঐতিহ্য আর সংস্কৃতিকে এই সিনেমায় তুলে ধরার আপ্রাণ চেষ্টা ছিলো। ‘গলুই’ একটি চমৎকার মৌলিক গল্প ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। পিরিওডিক্যাল রোম্যান্টিক গল্প সহজ সরলভাবে উঠে এসেছে এই সিনেমায়। এতে আছে প্রতিটি বাঙালির শেকড়ের গল্প; আরও আছে নৌকা বাইচের মতো প্রায় বিলীন হতে যাওয়া হারানো ঐতিহ্য।

সবদিক বিবেচনায় এনে নিজের দায়বদ্ধতার জায়গা থেকে ‘গলুই’-এ কাজ করেছেন বলে জানিয়েছেন শাকিব খান। তিনি বলেন, সবদিক বিবেচনায় নিজের দায়বদ্ধতা থেকে ‘গলুই’-এ কাজ করেছি। সরকারি অনুদানে এটি আমার অভিনীত প্রথম সিনেমা। সরকারি অনুদানের হলেও এটি পুরোপুরি মূলধারার বাণিজ্যিক সিনেমা। পরিচালক, প্রযোজকসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। আশা করছি, সবশ্রেণির দর্শক ‘গলুই’ এর সঙ্গে থাকবেন।

Reneta

”ইন্ডাস্ট্রির প্রয়োজনে অভিনেতা হিসেবে সব ধরনের কাজে নিজেকে অন্তর্ভুক্ত করতে হয়। তাই খুব করে চাই, মৌলিক গল্পে নির্মিত ‘গলুই’ এর মতো সিনেমাগুলো মানুষ সাদরে গ্রহণ করুক। যাতে আমাদের নিজস্ব গল্পগুলোর আরও শক্তিশালী অবস্থান তৈরি হয় এবং আমাদের নিজস্ব সংস্কৃতি আরও বহুদূর এগিয়ে যায়।”

পরিবারের সবাইকে নিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানিয়ে শাকিব লেখেন, ‘গলুই’- এর টিজার প্রকাশের পর দেশ-বিদেশের অগণিত মানুষের ইতিবাচক মন্তব্যে আমি অভিভূত। ঈদ উৎসবে পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আনন্দটাই আলাদা। তাই আসছে ঈদে বাবা-মা, ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন, পরিবার পরিজন সবাইকে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানাই। আমার বিশ্বাস, পরিবার পরিজন নিয়ে ঈদে সিনেমাহলে গিয়ে ‘গলুই’ দেখার পর আপনারাও অভিভূত হবেন।

খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ‘গলুই’ পরিচালনা করছেন হৃদয়র কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির নির্মাতা এস এ হক অলিক। শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন পূজা চেরী। আরও আছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজুল হাকিমআলী রাজঈদগলুইটিজারলিড বিনোদনশাকিব খানসমু চৌধুরীসিনেমাসুচরিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT