চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে পণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ঈদুল আজহাকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘ঈদের সময় যেন সাধারণ মানুষ কষ্ট না পায়। তারা যেন সহনীয় মূল্য নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে। এ ব্যাপারে আপনারা (ব্যবসায়ীরা) সহযোগিতা করবেন। কোথাও প্রয়োজন হলে সরকার ভর্তুকি দেবে।’

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এর সহসভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী ঈদুল আযহাকে সামনে রেখে সরকারি বিপনন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বাজার মনিটারিং ও বিপনন ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।

তিনি বলেন, পেঁয়াজ ও রসুনসহ যেসব পণ্যের মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে টিসিব সেসব পণ্য ট্রাক সেলে বিক্রি করবে। যাতে ঈদকে সামনে রেখে পণ্যের দাম না বাড়ে।

Reneta

বাণিজ্য সচিব বলেন, বন্যা পরিস্থিতির কারণে কয়েকটি পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এছাড়া ভারতে পেঁয়াজের ওপর যে ১০ শতাংশ ভর্তুকি দেয়া হত, সেটা তুলে দেয়া হয়েছে। এ কারণে দেশে পেঁয়াজের মূল্য কিছুটা বেড়েছে। এছাড়া রসুন ও আদার মূল্য কিছুটা উর্ধ্বমূখী। এর বাইরে অন্য সকল নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রয়েছে।

তিনি ঈদের সময় পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সোনা মসজিদ ও ভোমরা স্থলবন্ধর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেন, যাতে বাড়তি পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোন বিঘ্ন সৃষ্টি না হয়।

বাণিজ্য সচিব বলেন, ঈদের মত ধর্মীয় উৎসবকে সামনে রেখে পণ্য মূল্য স্থিতিশীল রাখতে সরবরাহ কাঠামোর সাথে জড়িত সবারই দায়বদ্ধতা রয়েছে। তাই আশা করি ঈদের সময় নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা চেষ্টা করবেন।

সভায় জানানো হয়, চাল, চিনি, ডাল, হলুদসহ অন্যান্য পণ্য পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া ভোজ্যতেল, এলাচ, জিরাসহ অন্যান্য মসলার সরবরাহ স্বাভাবিক রয়েছে, তাই এসব পণ্যের মূল্য বাড়ার কোন সম্ভাবনা নেই।

কোরবানির সময় পশু পরিবহনে যাতে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয় সেজন্য, ট্রাক বা ট্রলারের সামনে সাইনবোর্ডে গন্তব্য বা হাটের নাম লিখে রাখার পরামর্শ দেয়া হয়। এতে কোরবানির পশু ব্যবসায়ীদের হয়রানি কমবে। এক হাটের গরু অন্য হাটে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT