বিনোদন

ঈদে ‘নবাব এলএল.বি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নবাব এলএল.বি’

নবাব এলএল.বি সিনেমার পোস্টার, একজন পুরুষ অভিনেতা ব্যাকগ্রাউন্ডে আলোতে আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নবাব এলএল.বি সিনেমার পোস্টার, যেখানে একজন পুরুষ অভিনেতা ব্যাকগ্রাউন্ডে আলোতে আলোচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার কারণে গেল বছর থেকেই বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদুল আযহা। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

তারমধ্যে অন্যতম দেশের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘নবাব এলএল.বি’। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে অনন্য মামুনের পরিচালনায় প্রতীক্ষিত এই সিনেমাটি দর্শক দেখতে পারবেন ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

‘নবাব এলএল.বি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। গেল বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে ছবিটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয় সিনেমাটি। মূলত সিনেমাটির প্রেক্ষাপট, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ।

শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজের যৌথ সংলাপে ‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার।

ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।

বিষয়:আনোয়ারঈদ ২০২১চ্যানেল আইতন্ময়নবাব এলএলবিমাহিয়া মাহি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…