উত্তরবঙ্গের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে ঈদে ঘরমুখী মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে মধ্যরাত থেকে বেলা ১২টা পর্যন্ত থেমে থেমে যান চললেও বর্তমানে যান চলাচলের চাপ কম।
শনিবার বেলা বাড়তে থাকার পাশাপাশি যান চলাচলে স্বস্তি আসে। এই পরিস্থিতি বিগত বছরের তুলনায় একেবারেই ভিন্ন চিত্র। এবার ঈদে দীর্ঘ যানজটের কবলে না পড়ে নিরাপদে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বাসিত ঘরমুখী মানুষজন।
যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন এবং মহাসড়কে যানবাহনের চাপ কমে আসায় এ পরিস্থিতির বলে জানিয়েছে পুলিশ।









