চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে কামুর ছবি, প্রথমবার জুটি মারজুক-পপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ২০, মে ২০১৯
বিনোদন
A A

ঈদকে সামনে রেখে এরইমধ্যে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় দিন গুনছে বেশ কয়েকটি ছবি। ছবি মুক্তি নিয়ে প্রচার প্রচারণাও তুঙ্গে। আর এরমধ্যে শোনা গেল, আসছে ঈদে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘দি ডিরেক্টর’।

কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত আলোচিত ছবি ‘দি ডিরেক্টর’। চলতি বছরের ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে ঈদে ছবিটি মুক্তি চূড়ান্ত করেছেন নির্মাতা। তবে বড় পর্দায় নয়, ঈদ উপলক্ষ্যে ছবিটি ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়ার কথা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা কামু।

নির্মাতা জানান, আসছে ঈদেই সানবিডিটিউব নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তারকাবহুল ছবিটি মুক্তি দেয়া হবে।

তিনি আরো জানান,‘দি ডিরেক্টর’-এর অনলাইন পরিবেশনা সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনিশিয়েটিভ প্লাটফর্ম (www.whc.fund)। চলচ্চিত্রটি উপভোগের পর দর্শক যদি মনে করেন এটি তাকে বিনোদিত করেছে-তাহলে এই প্লাটফর্মের মাধ্যমে যে কোনো পরিমাণ অর্থ, যে কোনো দেশ থেকে, যে কোনো কারেন্সিতে ডোনেট করতে পারবেন।

নানা ঘাত প্রতিঘাতে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দর্শকের কাছে আসছে পপি-মারজুক রাসেল জুটির ‘দি ডিরেক্টর’। ছবিটি দেখতে যারা আগ্রহী আছেন তাদেরকে সানবিডিটিউব-চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান নির্মাতা কামরুজ্জামান কামু।

২০১৩ সালে সেন্সরে জমা পড়ে কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’। ছাড়পত্র পাওয়ার পরিবর্তে সেসময় ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মুক্তি আটকে দেয়া হয়। দীর্ঘদিন ছবিটি সেন্সরবোর্ডে পড়ে ছিলো। এরমধ্যে ছবিটির মুক্তি নিয়ে আন্দোলন সংগ্রামও কম হয়নি। যার প্রেক্ষিতে ২০১৫ সালে সেন্সর পায় ‘দি ডিরেক্টর’। ছবি মুক্তির ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারও ঝুলে পড়ে ‘দি ডিরেক্টর’ মুক্তি। শেষ পর্যন্ত ইউটিউবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

Reneta

মুক্তির আগে এরইমধ্যে ছবির দুটি গান ও টিজার ইউটিউবে প্রকাশ হয়েছে। দুটি গানই মানুষের মুখে মুখে ফিরছে। এরমধ্যে একটি গান ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’ গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও মারজুক নিজেই। এছাড়া আরেকটি গান ‘হাতের উপর হাতের পরশ রবে না’, গীতিকার ও শিল্পী কামরুজ্জামান কামু নিজেই।

‘দি ডিরেক্টর’ সিনেমায় বিভিন্ন চরিত্রে পপি ও মারজুক ছাড়াও অভিনয় করেছেন নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কচি খন্দকারকামরুজ্জামান কামুতারেক মাহমুদদি ডিরেক্টরনাফানাফিজাপপিবাপ্পি আশরাফমারজুক রাসেলমোশাররফ করিমলিড বিনোদনসুইটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জানা গেলো র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের না থাকার আসল কারণ

পরবর্তী

ঋত্বিকে উচ্ছ্বাস জয়ার!

পরবর্তী

ঋত্বিকে উচ্ছ্বাস জয়ার!

সিংহের থাবা থেকে শাবক হাতিকে বাঁচালো হাতির দল

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT