চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের সকালে চ্যানেল আইয়ে ‘আহত ফুলের গল্প’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১২, মে ২০২১
বিনোদন
A A

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই।

সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

এরই ধারাবাহিকতায় ঈদের প্রথম দিনে দেখানো হবে অন্তু আজাদ নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’।

২০১৮ সালের শেষ দিকে বিকল্প ব্যবস্থায় রাজধানী ঢাকা থেকে কয়েকশো মাইল দূরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ‘আহত ফুলের গল্প’ দেখানোর ব্যবস্থা করেছিলেন অন্তু আজাদ। টানা দুই সপ্তাহ ছবিটি চালিয়েছিলেন তিনি।

নিজের ছবির প্রচারণা থেকে শুরু করে এই তরুণ নির্মাতা একেবারে টিকেট বিক্রি পর্যন্ত করেছেন নিজের হাতেই। এবার সেই ছবিটি ঘরে বসেই চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন দর্শক।

Reneta

‘আহত ফুলের গল্প’ ছবিতে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, অনন্যা হক, ইকতারুল ইসলাম, শান্ত কুন্ড, শহিদুল ইসলাম তৌহিদুল আলম, গাজী রাকায়েত প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যা হকঅন্তু আজাদআলী আহসানইকতারুল ইসলামঈদ ২০২১গাজী রাকায়েতচ্যানেল আইজয়া রায়তাহিয়া তাজিন খানলিড বিনোদনশহিদুল ইসলাম তৌহিদুল আলমশান্ত কুন্ডসিনেমাসুজন মাহবুব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা ও উদ্বেগ

পরবর্তী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক দম্পতিসহ নিহত ৩

পরবর্তী
সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক দম্পতিসহ নিহত ৩

৫ হাজার করোনা দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা দিল বিকাশ

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT