চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক দম্পতিসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১২, মে ২০২১
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

সুমন রায়: নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগড় এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে চিকিৎসক দম্পতিসহ ৩জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

আজ বুধবার দুপুর সোয়া দুইটার দিকে শিবপুর উপজেলার সৃষ্টিগড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালের ডা. জহিরুল হক সুমন (৩৭) ও তার স্ত্রী ডা. তুহিন (৩২)। নিহত মাইক্রোবাসের চালকের নাম জানা যায়নি।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী লোকাল বাস ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে সৃষ্টিগড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রায়পুরার মরজালগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও চিকিৎসক দম্পতিসহ তিনজন নিহত হয়। এই দূর্ঘটনায় মাইক্রোবাসটির আরও ৫ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হাতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার জানান, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে চাপা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ দুর্ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের সকালে চ্যানেল আইয়ে ‘আহত ফুলের গল্প’

পরবর্তী

৫ হাজার করোনা দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা দিল বিকাশ

পরবর্তী

৫ হাজার করোনা দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা দিল বিকাশ

নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর ৭৫ কোটি টাকা অনুদান

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT