চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের রাতে ফারিয়ার নাচ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
বিনোদন
A A

সিনেমায় মনোযোগী নুসরাত ফারিয়াকে মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নাচতে দেখা যায়। এবার ঈদের জন্য নির্মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলাতে দেখা যাবে নুসরাত ফারিয়ার পারফর্মেন্স। সম্প্রতি ধারণ করা হয়েছে ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠান ‘আনন্দমেলা’।

এই অনুষ্ঠানে নুসরাত ফারিয়ার নাচের পরিবেশনা বাড়তি চমক বলে মনে করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যপরিচালক তানজিল আলম। তার কোরিওগ্রাফিতে এর আগে অনেক অনুষ্ঠানে পারফর্ম করে প্রশংসা পেয়েছে ‘আশিকী’ ছবির এই নায়িকা।

ফারিয়া বলেন, নাচ আর তা যদি হয় তানজিল ভাইয়ের কোরিওগ্রাফিতে সেখানে নতুন ভিন্নধারার সৃজনশীল কিছু থাকবেই। এর আগেও একবার আনন্দমেলায় অংশ নিয়েছিলাম। এবারে আনন্দমেলাতেও আমার পারফর্মেন্সটি সারপ্রাইজ থাকলো ।

আনন্দমেলার এবারের আয়োজনে নুসরাত ফারিয়ার সঙ্গে পারফর্ম করবে ঈগলস ড্যান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফার তানজিল বলেন, ফারিয়া চমৎকার একজন শিল্পী। তাকে নিয়ে কাজ করতে সবসময় ভালো লাগে। যেকোনো আকষর্ণীয় নাচের কোরিওগ্রাফিতে পারফর্মেন্স করতে নুসরাত ফারিয়ার জুড়ি নেই।

Reneta

তানজিল জানান, এবারের আনন্দমেলায় দর্শক নতুন ভাবে ফারিয়াকে দেখতে পাবেন। অনুষ্ঠানটির অন্যতম চমক এটি। মাহফুজুর রহমান রিপন এর নির্দেশনা ও প্রযোজনায় এই অনুষ্ঠানে নুসরাত ফারিয়া ও ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যদের পরিবেশনায় চাইনিজ এবং ওয়েস্টার্ন থিমে পারফর্ম করতে দেখা যাবে।

এছাড়াও আনন্দমেলার বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করেছেন আইয়ুব বাচ্চু, শওকত আলী ইমন, বালাম, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, কোনাল, কনা এবং অন্যান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস এবং পূর্ণিমা । অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ঈদের দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুআখি আলমগীরঈগলস ড্যান্স কোম্পানিকনাকোনালতানজিল আলমনুসরাত ফারিয়াবাপ্পা মজুমদারবালামলিড বিনোদনশওকত আলী ইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT