কক্সবাজার

ঈদের রাতে ছাত্রদল, ছাত্রলীগের দুই নেতার ছেলে নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

দুই যুবকের ছবি, একজন বসে অন্যজন দাঁড়িয়ে, পেছনে সবুজ ঘাস ও গাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুবক, একজন বসে ও অন্যজন দাঁড়িয়ে, সবুজ ঘাস ও গাছের পেছনে, চ্যানেল আই অনলাইন সংবাদ সম্পর্কিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকের দরিয়ানগর পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকার মোহাম্মদ ওসমানের ছেলে কফিল উদ্দিন রিফাত (২০), শহরের ১২নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কলাতলীর জালাল আহমেদের ছেলে আসিফ চৌধুরী (২৩)।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুল হক বলেন, দরিয়া নগরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (প্রশাসন) নওশেদ রিয়াদ বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

বিষয়:দুর্ঘটনা নিহত মেরিনড্রাইভ মোটরসাইকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…