চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের রাতে ইমন-শিমুর ‘বালিশ বিলাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৯
বিনোদন
A A

রাত পোহালেই ঈদ। ঈদ উৎসবে চমকে দেয়ার মতো অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম ও বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি ছোট পর্দায়ও বড় আকর্ষণ হিসেবে আছে চলচ্চিত্র। ঈদুল আযহা উপলক্ষ্যে চ্যানেল আইয়ের পর্দায় ঈদে থাকছে সাত দিনব্যাপী মন মাতানো অনুষ্ঠান।

ঈদের রাতে চ্যানেল আইয়ে দেখানো হবে নাটক ‘বালিশ বিলাস’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু।

ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘বালিশ বিলাস’ ঈদের রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে বলে জানিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ফেরদৌস হাসান রানা ভাইয়ের নির্দেশনায় আমি আমার অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত অনেক নাটকে কাজ করেছি। তার লেখা আমি ভীষণ পছন্দ করি। বিশেষ করে তার লেখা সংলাপ এক কথায় অনন্য। তার নাটকের একেকটি দৃশ্যই যেন একেকটি গল্প। সবচেয়ে বড় কথা তার নাটকের গল্প, সংলাপের সাথে দর্শক নিজেকে সম্পৃক্ত করতে পারেন, নিজেকে নিয়ে ভাবতে পারেন। এটা অনেক বড় সফলতা।

নাটকটি নিয়ে চিত্রনায়ক ইমন বলেন, ফেরদৌস হাসান ভাইয়ের নির্দেশনায় ‘বালিশ বিলাস’ নাটকের গল্প রোমান্টিক ও পারিবারিক ঘরানার। এই নাটকে আমার বিপরীতে আছে শিমু। যেহেতু আগে তিন/চারটি নাটকে কাজ করেছি শিমুর সঙ্গে, এ কারণে তারসঙ্গে কাজের বোঝাপড়াটা বেশ ভালো আমার। দুজনই বেশ স্বচ্ছন্দতা নিয়েই কাজটি করেছি। আশা করছি দর্শকও এই কাজটি পছন্দ করবেন।

ইমন-শিমু ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, স্নিগ্ধা শ্রাবণ প্রমুখ।

Reneta

‘বালিশ বিলাস’ ছাড়াও ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটক ‘পরীর নাম ময়নাপক্ষী’। কাজী শহিদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনঈদচ্যানেল আইবালিশ বিলাসলিড বিনোদনশিমু
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT