ঈদের ছুটিতে ভিড় বেড়েছে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে। স্বাধীনতার সুতিকাগার ঐতিহাসিক এই স্পটে একদিকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছেন পর্যটকরা অন্যদিকে পাচ্ছেন আমবাগানের বিশাল ছায়াশীতল পরিবেশ।
মুজিবনগর আম্রকাননের বিশাল এলাকাজুড়ে সারি সারি আমবাগান। একদিকে ছায়াশীতল পরিবেশ অন্যদিকে মহান মুক্তিযুদের ইতিহাস ছুঁয়ে দেখা। ঈদের ছুটিতে তাই দল বেঁধে ছুটছেন পর্যটকরা।
১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। পর্যটকরা ঘুরে দেখছেন স্মৃতিসৌধ, স্মৃতি কমপ্লেক্স, ছয় স্তর বিশিষ্ট গোলাপ বাগান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি মানচিত্র।
ঘুরে ঘুরে ক্লান্ত দর্শনার্থীরা আশ্রয় নিচ্ছেন বিশাল আম্রকাননের ছায়াতলে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশাল এ আমবাগান টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন পর্যটকরা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:








