চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০০ অপরাহ্ণ ০৭, জুন ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকত এখন লাখো পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। ঈদুল ফিতরের ছুটি কাটাতে সাগর সৈকতে ভিড় করছে লাখো পর্যটক।

সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছে আগত পর্যটকরা। থেমে থেমে চলা বৃষ্টি আগত পর্যটকদের উচ্ছ্বাস কমাতে পারছে না কিছুতেই। পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করছেন লাখো পর্যটক। বৈরী আবহাওয়া আর থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করে সৈকতের সব পয়েন্টে যেন পর্যটকদের উপচে পড়া ভিড়।

দীর্ঘদিন প্রচণ্ড গরম থাকার পর এ বৃষ্টি পর্যটকের তেমন কোন সমস্যা হচ্ছে না। বরং এ বৃষ্টিতে আবার অনেকে বাড়তি আনন্দও পাচ্ছে। সমুদ্র সৈকত ছাড়াও ইনানীর পাথুরে সৈকত, পর্যটন স্পট দরিয়ানগর, হিমছড়ি, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, রামুর বৌদ্ধ মন্দিরও পর্যটকে মুখরিত।

নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের সুনীল জলরাশিতে অবিরত ঢেউ এর মাঝে বাধভাঙ্গা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। তাদের উল্লাসে যেন মুখরিত বিশ্বের দ্বীর্ঘতম সমুদ্র সৈকত।

স্বজনদের নিয়ে সমুদ্র সৈকতসহ জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা

কক্সবাজার ঘুরতে আসা পর্যটক রাশেদ, মনিকা, সোহাগ ও শিল্পী রানী চ্যানেল আই অনলাইনকে বলেন: ঈদের টানা ছুটিতে কক্সবাজার এসে খুব ভালো লাগছে। বৃষ্টি আর সাগর আমাদের একাকার করে দিচ্ছে। ঈদকে খুব উপভোগ করছি।

Reneta

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.ইকবাল হোসাইন চ্যানেল আই অনলাইনকে বলেন: ঈদের ছুটিতে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কক্সবাজারের প্রতিটি পর্যটন স্পটে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন: কক্সবাজারের ৫ শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউজে ৩ লক্ষাধিক পর্যটকের ধারণ ক্ষমতা রয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি ৩টি বেসরকারি লাইফ গার্ড সংস্থার অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফ গার্ড কর্মী নিয়োজিত আছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: আগত পর্যটকদের হয়রানি রোধে তিনটি ভ্রাম্যমান আদালতের টিম সৈকত ও আশপাশের এলাকায় কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার সমুদ্র সৈকত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আগে আমরা বলতাম, এখন ওরা বলে’

পরবর্তী

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি

পরবর্তী

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন শনিবার

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT