ঈদের চমক ‘তুমি বুঝলা না’
একজন নারী বাংলার ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না পরা, উৎসবের সময় সুন্দর সাজে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
২৯ আগস্ট অন্তর্জালে প্রকাশ পেয়েছে ‘তুমি বুঝলা না’ গানের ভিডিও। ঈদের ধামাকা হিসেবে গানের এই ভিডিও বাজারে এনেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা।
গানের কথা লিখেছেন গোলাম রাব্বানী। সুর করেছেন কাজী শুভ। আর রাফির সংগীতায়োজনে গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও ইসরাত জাহান জুঁই।
গানের পাশাপাশি ভিডিওতে মডেল হিসেবেও রয়েছেন জুঁই। আর তার সঙ্গে আছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী শিপন। ধামাকা গানের এই ভিডিও নির্মাণ করেছেন সৈয়দ আলী আহসান লিটন।
কণ্ঠশিল্পী জুঁই বলেন, ‘অসাধারণ একটি গান লিখেছেন রাব্বানী ভাই। আমি সত্যিই গান গেয়ে বেশ আনন্দ পেয়েছি। শ্রোতারাও ভিন্ন স্বাদ পাবেন বলে মনে করছি।’
গান প্রসঙ্গে গোলাম রাব্বানী বলেন, ‘গান লেখা আমার কাজ না। ভেতর থেকে দু একটা লাইন মাঝে মধ্যে বের হয়ে যায়। কাজী শুভর অনুরোধেই গানটি লেখা। মজা আছে গানটায়। একটা উৎসব বিষয় আছে ভিডিওতে। ঈদের ছুটিতে গানটি বাড়তি আনন্দ দিতে পারে।’
গানের ভিডিও লিংক
লেখা- আসিফ রহমান খান






