রাজনীতি

ঈদের আগে লকডাউন শিথিল হতে পারে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের, বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ নেতা, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন ওবায়দুল কাদের।

এসময় তিনি জানান: বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা করছে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্যে লকডাউন শিথিল হতে পারে।

ওবায়দুল কাদের বলেন: সবাইকে মানসিকভাবে প্রস্তুত ও ধৈর্য ধরতে হবে। পরিবহন শ্রমিকসহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ের আগে রংপুর সড়ক জোনের বিআরটিসি ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়ালি মতবিনিময় সভা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সেই সভায় তিনি বলেন: সামনে ঈদ ও বর্ষাকাল। চলমান লকডাউনে সড়ক ফাঁকা থাকায় এখনই সড়ক মেরামত করার উপযুক্ত সময়।

ওবায়দুল কাদের আরও বলেন: কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:করোনাভাইরাস লকডাউন শিথিল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…