জনপদ

ভোট বর্জনকারী বিএনপিকে জনগণ বর্জন করেছে: ওবায়দুল কাদের

বিএনপি ভোট বর্জনকারী নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের বিএনপি ভোট বর্জনকারী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন, ছবি তোলা হয়েছে একটি কক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভোট দিয়েছেন।

রোববার ৭ জানুয়ারি সকাল ১০ টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমী কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আজকের ভোটার উপস্থিতি প্রমাণ করে ভোট বর্জনকারী বিএনপিকে জনগণই বর্জন করেছে।

এরপর ওবায়দুল কাদের বলেন, উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং তার সমমনরা আন্দোলনে পরাজিত হয়েছে।

তিনি আরও বলেন, আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ, যে উৎসব, শান্তিপূর্ণ পরিস্থিতি এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও ভায়োলেন্সের আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

বিষয়:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…