চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে-পরে কেন এতো দুর্ঘটনা ঘটে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৯ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৯
সম্পাদকীয়
A A

ফেনী সদর উপজেলায় পিকনিকের বাস দুর্ঘটনায় সাতজন, ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন এবং সিরাজগঞ্জে চার বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। ঘটনাগুলো সবই ঘটেছে আজ (বৃহস্পতিবার)।

ঈদের ফিরতি যাত্রাসহ নানা বিনোদনমূলক ভ্রমণ উপলক্ষে সড়ক-মহাসড়কে যান চলাচল বেড়েছে। রাস্তা তুলনামূলক ফাঁকা থাকায় যানচালকেরা কিছুটা বেপরোয়াভাবে চলাচল করছে, আর রাস্তা বৃষ্টিস্নাত থাকায় ঘটছে নানা দুর্ঘটনা। প্রতিবছর ঈদপরবর্তী সময়ে এধরণের ঘটনাগুলো বেশি ঘটতে দেখা যায়।

গেল ঈদুল ফিতরের আগে ও পরে ১৪ দিনে সারাদেশে ১৫৩টি দুর্ঘটনায় ২০১ জন নিহত হয়েছে, আর আর আহত হয়েছে ৪০৯ জন। ১৪ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছিল রোড সেফটি ফাউন্ডেশন। এবারের ঈদুল আযহার আগে-পরের পরিসংখ্যানও হয়তো আসবে কিছুদিনে মধ্যে।

এর আগের বছরগুলোর পরিসংখ্যানও প্রায় চমকে ওঠার মতো। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ২০১৬ সাল থেকে ঈদের আগে ও পরে মোট ১৩ দিনের সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ করে আসছে। তাদের হিসেবে ২০১৬ সালে ঈদুল ফিতরের আগে পরে ১৩ দিনে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১৮৬ জন নিহত হন। আহত হন ৭৪৬ জন। ২০১৭ সালে একই সময়ে সারাদেশে ২০৫টি দুর্ঘটনায় ২৭৪ জন প্রাণ হারান। আহত হন ৮৪৮ জন। আর ২০১৮ সালে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত এবং ১ হাজার ২৬৫ জন আহত হওয়ার তথ্য দেন তারা। বিষয়গুলো খুবই উদ্বেগের।

ঈদের আগে-পরের এইসব দুর্ঘটনার কিছু কারণ চিহ্নিত করেছেন পরিবহন বিশেষজ্ঞরা।

বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিউট( এআরআই) এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কর্তৃপক্ষ সড়ক দুর্ঘটনা বেড়ে যাওযার কারণ হিসেবে পাঁচটি বিষয়কে চিহ্নিত করে গণমাধ্যমকে জানিয়েছেন বিভিন্নসময়ে। ১. যাত্রী বৃদ্ধির ফলে ট্রিপ বাড়া, ২. বেশি ট্রিপ দিতে বেপরোয়া গতি, ৩. সড়কে অবৈধ চালক এবং যানবাহন বেড়ে যাওয়া, ৪. সড়কের বেহাল অবস্থা এবং ৫. যাত্রীদের তাড়াহুড়ো। সারাবছর দেশে গড়ে ৫ হাজারের কাছাকাছি প্রাণহানি হয় সড়ক দুর্ঘটনায়, আর শুধুমাত্র দুই ঈদের আগে-পরেই মোট সংখ্যার ৬ ভাগের একভাগ নিহত হয়।

Reneta

দুর্ঘটনার কারণ চিহ্নিত করার পাশাপাশি তারা কিছু সমাধানের পথও বলেছেন। তিন থেকে পাঁচদিনের ছুটির পরে হুট করে যান চলাচলের কারণে যানচালক থেকে শুরু করে বিভিন্ন কর্তৃপক্ষ কিছুটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে যায়। এই সময়ের জন্য আলাদা করে আগে থেকেই পরিকল্পনা করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ অংশগুলো চিহ্নিত করে স্থায়ী ডিভাইডার, নয়তো অস্থায়ী ডিভাইডার স্থাপন করাও পরামর্শ দিয়ে থাকেন তারা। কারণ বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটে একাধিক যানের মুখোমুখি সংঘর্ষে। হাইওয়ে পুলিশ, টহল পুলিশসহ প্রশাসনেরও একটি বড় ভূমিকা থাকা দরকার বলেও বিশেষজ্ঞদের মতের সঙ্গে আমরাও একমত। জনগণকেও তাড়াহুড়া না করে হতে হবে সচেতন।

আমাদের আশাবাদ, বিভিন্ন কর্তৃপক্ষের সুষ্ঠু সমন্বয়ে ও কার্যকর পদক্ষেপে সড়ক দুর্ঘটনার মতো মর্মান্তিক পরিস্থিতি ধীরে ধীরে কমে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT