অন্যান্য

ঈদের আগেই ঈদ মেলা

ঈদের আগেই ঈদ মেলা

কোরবানি ঈদ মানেই পশু কেনার ব্যস্ততা। তাই দর্জিবাড়ির ঝামেলা আগেভাগেই সেরে ফেলতে চান অনেকে। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখেই সাতকাহন ইভেন্ট ধানমণ্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে ঈদের আগেই আয়োজন করেছে ঈদ মেলা ‘প্রি ঈদ ফেস্টিভ্যাল।’

২৭ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে এই মেলা চলবে ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত।

মেলায় অংশ নিচ্ছে বেস্ট বাংলাদেশ, আমায়া ফ্যাশন, অঙ্কিতা বুটিকস, অচিন, নুসরাত ফ্যাশন, ইতি’স বুটিক হাউস, পার্পলসহ আরও বেশ কয়েকটি অনলাইন শপ। দেশি-বিদেশি পোশাক, গয়না, প্রসাধনী, পাটপণ্য, বেডকাভারসহ গৃহসজ্জা সামগ্রী পাবেন এখানে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।

বিষয়:ঈদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…