রাজনীতি

ঈদযাত্রা নিরাপদ করতে সড়কে উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী কাদেরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইওভারসহ সড়কে অন্যান্য চলমান উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখতে আবারও নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুরের সড়ক বিভাগ, মেয়র সংসদ সদস্য ও আইনপ্রয়োগকারী সংস্থার সাথে এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন।

টঙ্গী হতে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস,নবীনগর -চন্দ্রা,ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর- এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, তাহলে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে।

ঈদের আগের ২ দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়, তাই বিজেএমই’র সাথে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিষয়:ঈদযাত্রা ফ্লাইওভার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…