বাংলাদেশ

ঈদযাত্রায় অজ্ঞান পার্টির কবলে যুবকের মৃত্যু

ঈদযাত্রায় অজ্ঞান পার্টির কবলে যুবকের মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার আনালীয়াবাড়ি নামক স্থানে অজ্ঞান পার্টি কবলে পড়া অজ্ঞাত এক যুবকের (৩০)মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শফিক সিকদার জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালীয়াবাড়ি নামক স্থানে বঙ্গবন্ধু সেতু পুর্ব থানা পুলিশের একটি টহল দল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় এক যুবক পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

অজ্ঞান অবস্থায় তাকে যখন পাওয়া যায় তখন তার কাছে শুধু পরণের কাপড় ছাড়া কিছু ছিলো না। মোবাইল-মানিব্যাগ বা অন্যকোনো কিছু না তাকায় তার কোন পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে সে একজন গার্মেন্টস কর্মী। ঈদ উপলক্ষে বাড়িতে ফিরছিলো।

বিষয়:অজ্ঞান পার্টি ঈদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…