চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ার্ণ এর দাম বেড়ে যাওয়ায় পোশাক শিল্পে উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ন ০৮, আগস্ট ২০২১
অর্থনীতি
A A

দেশের বাজারে ক্রমবর্ধমান হারে ইয়ার্ণ এর দাম বেড়ে যাওয়ায় পোশাক শিল্পের উদ্যোক্তাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তারা বলছেন, পোশাক শিল্পের প্রধান রপ্তানি বাজারগুলোতে করোনা সংক্রমণ প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রম নেয়ায় এসব দেশে দোকানপাট খুলেছে। ফলশ্রুতিতে বর্তমানে পোশাক শিল্পে প্রচুর ক্রয়াদেশ আসলেও উদ্যোক্তারা তা নিতে পারছেন না শুধু স্থানীয় পর্যায়ে ইয়ার্ণের অনিশ্চিত ও অস্বাভাবিক মূল্য বেড়ে যাওয়ার কারণে।

রোববার বিজিএমইএ অফিসে স্থানীয়
পর্যায়ে উৎপাদিত ইয়ার্ণের মূল্য বৃদ্ধি বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন বিজিএমইএ, বিকেএমইএ ও টেরিটাওয়েল খাতের নেতারা।

বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, পরিচালক রাজিব চৌধুরী, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন, বিকেএমইএ এর ১ম সহ-সভাপতি
মোহাম্মদ হাতেম, বিকেএমইএর পরিচালক ফজলে শামীম এহসান, বিটিটিএলএমইএ এর চেয়ারম্যান এম শাহাদাত হোসাইন প্রমুখ।

সভায় রপ্তানিকারকরা বলেন, বর্তমানে স্থানীয় মিলগুলো ইয়ার্ণের দাম বাড়িয়েই যাচ্ছে, যা অসহনীয়। নূন্যতম সময়ের মেয়াদ দিয়ে প্রোফর্মা ইনভয়েস (পিআই) দিচ্ছে, যে সময়ের মধ্যে এলসি খোলা দুরুহ। অথচ ক্রেতাদের সাথে ক্রয়াদেশ নিশ্চিত হতেও তার থেকে অনেকগুণ বেশি সময় লেগে যায়। এ কারণে অনেক উদ্যোক্তা ক্রয়াদেশ ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে, অনেকে লোকসান দিয়ে অর্ডার নিচ্ছেন শুধু কারখানা চালু রাখতে। আর ক্রেতারা শুধু এফওবি দেখছেন, মূল্য বাড়াচ্ছেন না, যার ফলে আন্তর্জাতিক বাজারে পোশাক শিল্প প্রতিযোগী সক্ষমতা ক্রমেই হারাচ্ছে।

Reneta

ইয়ার্ণ এর দাম বাড়ার ফলে শিল্পে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো কীভাবে সমাধান করা যেতে পারে, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট মহলগুলোর অবগতির জন্য অনতিবিলম্বে একটি সংবাদ সম্মেলনের আয়োজন
করে ইয়ার্ণ এর মূল্য বেড়ে যাওয়ায় পোশাক শিল্পে সৃষ্ট সংকট তুলে ধরা হবে এবং যৌক্তিক মূল্যে ইয়ার্ণের প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রয়াদেশপোশাক শিল্পবিকেএমইএবিজিএমইএরপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT